রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার সাবেক জার্মান গোয়েন্দাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ১৭:০৬ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৭:০৬

বিদেশি শক্তির পক্ষে রাষ্ট্রদ্রোহ, গোয়েন্দাগিরি এবং শ্রেণীবদ্ধ তথ্য বা গোপন নথি হাতিয়ে নেওয়ার অভিযোগে জার্মানির ফেডারেল গোয়েন্দা সংস্থা বিএনডি’র সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গ্রেফতার করা হয়েছে। জার্মানির ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অগাস্ট হ্যানিং ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনডির প্রধান ছিলেন এবং পরবর্তীতে বেসরকারি পরামর্শক হিসেবে কাজ করছিলেন। প্রসিকিউটরদের অভিযোগ, হ্যানিং গোপন তথ্য ব্যবহার করে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার জন্য বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরি করেছিলেন এবং আরেকটি বিদেশি সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তবে কোন দেশের জন্য এই কাজ করা হয়েছে, তা স্পষ্ট করেনি পুলিশ।

এই ঘটনায় বিএনডির সাবেক কর্মকর্তা ম্যানফ্রেড ডি-কেও গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে হ্যানিংকে প্রায় দুই হাজার গোপন নথি সরবরাহ করার অভিযোগ আনা হয়েছে। তিনি হ্যানিংয়ের ব্যুরো প্রধান ছিলেন এবং চলতি বছর পর্যন্ত সংস্থায় কর্মরত ছিলেন। ২০১২ থেকে ২০২৬ সালের মধ্যে পরবর্তী বিএনডি প্রধানদের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এসব গোপন তথ্য হাতিয়ে নেন।

জার্মান প্রসিকিউটর কার্যালয় থেকে জানানো হয়, বর্তমান তদন্তে দেখা গেছে, ম্যানফ্রেড ডি বছরের পর বছর ধরে হ্যানিংকে প্রায় ২ হাজার নথি সরবরাহ করেছিলেন, যার বেশিরভাগই ছিল বিএনডির অভ্যন্তরীণ ব্যবহারের জন্য অতি গোপনীয়।

প্রসিকিউটররা আরও বলেন, একবার হ্যানিং বিদেশি গোয়েন্দা কর্মকর্তার জন্য তথ্য বিশ্লেষণ তৈরিতে এই গোপন নথি ব্যবহার করেছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হ্যানিংকে নর্ডওয়াল্ডের নিজ বাড়ি থেকে এবং ম্যানফ্রেড ডি-কে বাভারিয়া থেকে গ্রেফতার করা হয়। রেস্তোরাঁ চেইন উত্তরাধিকারী ক্রিস্টিনা ব্লকের একটি পৃথক অপহরণ মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ একটি মেমোরি ডিভাইস পায়, যেখানে বিএনডির সাম্প্রতিক গোপন নথি উদ্ধার হওয়ার পরই হ্যানিংয়ের বিষয়টি সামনে আসে।

এর আগেও বিএনডিতে একই ধরনের কেলেঙ্কারী দেখা গেছে। ২০২৩ সালে কারস্টেন এল নামে এক উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়াকে রাষ্ট্রীয় গোপন তথ্য দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়, যার বিচার এখনও চলছে।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন এটি ট্রাম্পের জন্য বড় পরীক্ষা
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
জার্মানিতে গাড়ি নিয়ে রেসিং ট্র্যাকে, নুরবুর্গে রোমাঞ্চকর ভ্রমণ
সর্বশেষ খবর
আ.লীগের ‘দোসর’ বলে এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগ
আ.লীগের ‘দোসর’ বলে এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগ
ভিড় এড়িয়ে কলকাতা থেকে মূর্তি-ঝালং-বিন্দু ঘুরে আসুন
ভিড় এড়িয়ে কলকাতা থেকে মূর্তি-ঝালং-বিন্দু ঘুরে আসুন
যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাদক নিয়ে মারামারি, যুবককে ছুরিকাঘাতে হত্যা
মাদক নিয়ে মারামারি, যুবককে ছুরিকাঘাতে হত্যা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক