ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে আগামী ১২ অক্টোবর দিল্লিতে বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা করছে বিরোধী জোট ইন্ডিয়া। এ কর্মসূচিতে অংশ নিতে জোটের জ্যেষ্ঠ নেতাদের দিল্লিতে অবস্থান করতে বলা হয়েছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ অন্য নেতারা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্মারকলিপি জমা দেবেন বলে আশা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিক্ষোভে যোগ দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও দিল্লিতে ফেরার কথা রয়েছে।
কংগ্রেস নেতা কে সি ভেনুগোপাল সোমবার দিল্লিতে ‘ভোট চুরি’র বিরুদ্ধে ইন্ডিয়া জোটের বড় বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিরোধী নেতারা প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দিয়ে এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করবেন।
ভেনুগোপাল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিও জানিয়েছেন। তিনি বলেন, বিরোধীরা পিছু হটবে না।
সূত্র: ইন্ডিয়া টুডে
‘আরও পুলিশ নামান, সবাইকে গ্রেফতার করুন’: মোদিকে রাহুল গান্ধী