ভারতের আন্দোলনে সংহতি জানিয়ে ঢাকায় মশাল মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৬, ২১:৪৪ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ২১:৪৪

ভারতের নয়াদিল্লির যন্তর-মন্তরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পুরানা পল্টন থেকে মিছিলটি শুরু হয়। প্রেসক্লাব ঘুরে আবার পুরানা পল্টনে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। এতে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রিনা মুর্মু।

মাহির শাহরিয়ার রেজা বলেন, নরেন্দ্র মোদি সরকার ফ্যাসিবাদী কায়দায় যন্তর-মন্তরের আন্দোলন দমনের চেষ্টা করছে। ভারতের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব এবং ছাত্র-যুব নেতাদের আটকের মধ্য দিয়ে দেশটির গণতন্ত্রকে বিপর্যস্ত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আন্দোলনকারীরা আন্দোলন আরও বেগবান করে বিজয় অর্জন করবেন বলে আশা প্রকাশ করে তাদের প্রতি সংহতি জানান তিনি।

রিনা মুর্মু বলেন, ভারতে নরেন্দ্র মোদি যেভাবে গণতান্ত্রিক আন্দোলন দমন করছেন, একই কায়দায় বাংলাদেশেও বন্দর রক্ষা ও দেশবিরোধী বাণিজ্যচুক্তির বিরুদ্ধে আন্দোলনকারীদের দমন করছে তারেক রহমানের সরকার। এ দেশের মৌলবাদীরা ইতিহাস ও সংস্কৃতির ওপর আক্রমণ করছে অভিযোগ করে তিনি বলেন, এর বিরুদ্ধে তারা সংগ্রাম করছেন। ভারতের জনগণের আন্দোলনের প্রতিও সংহতি জানান তিনি।

সভাপতির বক্তব্যে খান আসাদুজ্জামান মাসুম বলেন, ভারতের শীর্ষ রাজনৈতিক ও ছাত্র-যুব নেতাদের আটক করে নরেন্দ্র মোদি মনে করছেন, তিনি জিতে যাবেন। কিন্তু ইতোমধ্যে আন্দোলন সারা ভারতে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

মাসুম বলেন, তরুণ ও যুবকেরা ভারতকে শোষণ-বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন বলে তারা প্রত্যাশা করেন। বাংলাদেশের প্রগতিশীল জনগণ ভারতের আন্দোলনকারীদের পাশে রয়েছে বলেও জানান তিনি।

/এএইচএস/এম/
সম্পর্কিত
দিল্লির আন্দোলনে দিনভর যা যা হলো
কী, কেন, কীভাবে ‘যন্তর মন্তর ২.০’ ঘিরে ধরপাকড়, বিক্ষোভ দমনে কতটা সফল মোদি সরকার?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের
বার্লিন সামিট: ২৫০ মিলিয়ন ইউরো সহায়তায় বাংলাদেশে আসছে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’
বার্লিন সামিট: ২৫০ মিলিয়ন ইউরো সহায়তায় বাংলাদেশে আসছে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’
চীন, কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বিশেষ ডেস্ক চালু
চীন, কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বিশেষ ডেস্ক চালু
‘এই দেশে বেকারদের ঠকানো সবচেয়ে সহজ’
‘এই দেশে বেকারদের ঠকানো সবচেয়ে সহজ’
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা