ইয়েমেন কি পাকিস্তানের ‘ভিয়েতনামে’ পরিণত হবে?

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ১৮:০১ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৯:২৯

১৯৬৭ সালে মিসরের প্রভাবশালী নেতা গামাল আবদেল নাসের কায়রোতে মার্কিন রাষ্ট্রদূতের কাছে এক বিস্ময়কর স্বীকারোক্তি দিয়ে বলেছিলেন, ‘আমি ইয়েমেনে একটি কোম্পানি (প্রায় ২০০ সেনা) পাঠিয়েছিলাম এবং শেষ পর্যন্ত ৭০ হাজার সেনা পাঠাতে হয়েছিল।’ মিসরীয় যুদ্ধবিমান, ট্যাংক এবং এক-তৃতীয়াংশ সামরিক শক্তি পাঠিয়েও সৌদি সমর্থিত বাহিনীর বিরুদ্ধে ইয়েমেনের গৃহযুদ্ধে জয়ী হতে পারেনি মিসর।

প্রায় ছয় দশক পর পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে মিসরের সেই ‘ভিয়েতনাম’-এর ইতিহাস নতুন করে পর্যালোচনা করতে হচ্ছে। তার মিত্র সৌদি আরব ১৯৯০ সালে কুয়েত দখলের পর সবচেয়ে গুরুতর নিরাপত্তা সংকটের মুখোমুখি। রিয়াদ বিমানবন্দরে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সৌদি তেলের সরবরাহ পঙ্গু করে দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সেপ্টেম্বরের শুরুতে এক ঝটিকা অভিযানে লোহিত সাগরের পুরো উপকূল দখল করে বাব আল মানদেব প্রণালিতে নৌ অবরোধ ঘোষণা করেছে তারা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে সাহায্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

পাকিস্তানের সেনাবাহিনীতে ৬ লক্ষাধিক সেনা রয়েছে এবং দুটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে তারা সৌদি আরবকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। গত বছরের সেপ্টেম্বরে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তি এবং চলতি বছরের ৭ আগস্ট তুরস্কসহ স্বাক্ষরিত ত্রিপক্ষীয় মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল শর্ত হলো, ‘একজনের ওপর সশস্ত্র আক্রমণ সবার ওপর আক্রমণ’ হিসেবে গণ্য হবে।

গত ৫ অক্টোবর মক্কা প্যাক্টের অংশীদার তুরস্ক ও পাকিস্তান সৌদি আরবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। নিউ ইয়র্ক টাইমসের ৭ অক্টোবরের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান বিমানবাহিনী হুথিদের ওপর বিমান হামলা চালিয়েছে এবং ইতোমধ্যে ৮ হাজার পাকিস্তানি সেনা সেখানে মোতায়েন করা হয়েছে। তবে পাকিস্তান তথ্য মন্ত্রণালয় এই রিপোর্টকে ‘ভুয়া ও বানোয়াট’ বলে আখ্যা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান জানান, হুমকি পর্যবেক্ষণ করে নিজস্ব ম্যান্ডেট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আসিম মুনির নিজেও দেশের ভেতরে মারাত্মক সংকটে রয়েছেন। দেশটিতে দশকের মধ্যে সবচেয়ে খারাপ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা চলছে। ইমরান খানের সমর্থকদের ব্যাপক বিক্ষোভ এবং রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে গত ১১ অক্টোবর খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার স্থগিত করে জরুরি অবস্থা জারি করা হয়। অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান বেঁচে থাকার জন্য আইএমএফের সহায়তার ওপর নির্ভরশীল।

রিয়াদের ক্ষমতায় থাকা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ বাস্তবায়ন হুথিদের হামলায় অনিশ্চয়তার মুখে পড়েছে। এর জবাবে পার্লামেন্টের অনুমতি ছাড়াই গত ৮ অক্টোবর সৌদি আরবে অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেন মুনির। তবে হুথিদের মূল পৃষ্ঠপোষক ইরানকে ক্ষুব্ধ করার ঝুঁকিতে কতজন সেনা পাঠানো হয়েছে তা প্রকাশ্যে আনা হয়নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন যেকোনও হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। আবার আল জাজিরার প্রতিবেদনে হুথিদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘পাকিস্তান যদি তাদের বিরুদ্ধে কোনও সামরিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তাদের সঙ্গেও সৌদির মতো আচরণ করা হবে।’

হুথিদের কাছে থাকা ২ হাজার কিলোমিটার পাল্লার ‘ফিলিস্তিন-২’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার ‘শাহেদ-১৩৬’ ড্রোনের আওতায় রয়েছে পাকিস্তানের ভূখণ্ড এবং আরব সাগরে পাকিস্তানি পণ্যবাহী জাহাজ।

১৯৬০-এর দশকে মিসরের জনপ্রিয় নেতা নাসেরের ঐতিহ্য ধ্বংস হয়ে গিয়েছিল উত্তর ইয়েমেনের পাহাড়ে লুকিয়ে থাকা অপ্রতিরোধ্য গেরিলা যোদ্ধাদের হাতে। ইয়েমেন যুদ্ধে কোটি কোটি ডলার ক্ষয়ক্ষতি ও ১০ হাজারের বেশি সেনা হারিয়ে দেউলিয়া হয়ে পড়েছিল মিসরের অর্থনীতি। দুর্বল হয়ে পড়া মিসরীয় সামরিক বাহিনী ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের কাছে পরাজিত হয়। নাসেরের চেয়েও সাধারণ সামরিক অর্জনের অধিকারী আসিম মুনির ইয়েমেনের এই ইতিহাসের পূর্বাভাসে কান দেবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রিয়াদ রুটে অচলাবস্থা: চাপে দেশি-বিদেশি পাঁচ এয়ারলাইনস
রিয়াদগামী ফ্লাইট বাতিল নিয়ে বিমান ও ইউএস বাংলার নতুন নির্দেশনা
৮৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও কেন হুথিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি
সর্বশেষ খবর
ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন স্থগিত
ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন স্থগিত
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এক হাজার ৪৩ ভরি স্বর্ণ, ১২‌ কে‌জি রুপা
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এক হাজার ৪৩ ভরি স্বর্ণ, ১২‌ কে‌জি রুপা
এআই চ্যাটবটের সঙ্গে বারবার চরম অপমানজনক আচরণে বন্ধ হবে সেবা
এআই চ্যাটবটের সঙ্গে বারবার চরম অপমানজনক আচরণে বন্ধ হবে সেবা
ঢাকা উদ্যানে উদ্ধার ৯ ককটেল নিষ্ক্রিয় করলো এসআরবি
ঢাকা উদ্যানে উদ্ধার ৯ ককটেল নিষ্ক্রিয় করলো এসআরবি
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার