৫ ঘণ্টাতেও নেভেনি চকবাজারের আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ অক্টোবর ২০২৬, ২১:৫৫ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ২২:২৩

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট একযোগে কাজ করছে। কিন্তু ৫ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টা ০২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশের ‘মুনসুর খান প্লাজা’ নামের বহুতল ভবনের ছয়তলায় অবস্থিত একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। 

খবর পেয়ে বিকাল ৫টা ০৪ মিনিটে নিকটস্থ ফায়ার স্টেশন থেকে গাড়িগুলো টার্ন আউট করে। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হওয়ায় ট্রাফিক ও সরু গলি পেরিয়ে বিকাল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন নির্বাপণ শুরু করে। 

বর্তমানে সদর দফতর (হেডকোয়ার্টার্স) ও লালবাগ ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কিন্তু ৫ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, পুরান ঢাকার ওই ঘিঞ্জি এলাকায় তাৎক্ষণিক পানির কোনও প্রাকৃতিক বা স্থায়ী উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের চরম বেগ পেতে হচ্ছে। দূর থেকে হোসপাইপ টেনে এবং পানিবাহী গাড়ির মাধ্যমে আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। 

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

/আইএ/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
সর্বশেষ খবর

মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল