ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে যন্তর মন্তর থেকে আটক করা হয়েছে। এর আগে এক্সে একটি ভিডিও পোস্ট করেন রাঙ্কা, যার ক্যাপশন ছিল যন্তর মন্তর থেকে হাত সরান! ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
ভিডিওতে দেখা যায়, রাঙ্কা ও অন্যরা যন্তর মন্তরের একটি ফটক ডিঙিয়ে ভেতরে ঢুকে জাতীয় পতাকা প্রদর্শন করছেন। এরপরই পুলিশ তাদের আটক করে।
এদিকে, বিক্ষোভস্থল হিসেবে যন্তর মন্তরের স্বীকৃতি প্রত্যাহার নিয়ে মঙ্গলবার কথা বলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। পিটিআই বার্তা সংস্থার বরাতে জানা যায়, তিনি সাংবাদিকদের বলেন, নরেন্দ্র মোদির ভয় স্পষ্ট, কারণ তিনি যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থল থেকে সরিয়ে দিয়েছেন। তিনি ভাবছেন, যন্তর মন্তর নির্ধারিত বিক্ষোভস্থল না থাকলে বিক্ষোভ থেমে যাবে, কিন্তু তা হবে না।
তিনি আরও বলেন, এখন সারা দেশে যন্তর মন্তর গড়ে উঠবে। নরেন্দ্র মোদির সমস্যা যন্তর মন্তর নামের জায়গা নিয়ে নয়, বিক্ষোভ নিয়ে। এটা আমাদের বুঝতে হবে।
রাহুলের আবেদনে ১৪টি ‘ত্রুটি’ চিহ্নিত করলো সুপ্রিম কোর্ট, আজ হচ্ছে না শুনানি