রাশিয়ার হামলা করার সক্ষমতা ভেঙে গেছে: ইউক্রেনের সাবেক সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ১৭:২৮ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৭:২৮

প্রচুর সংখ্যক সেনা নিহতের ফলে রাশিয়ার সামনে এগিয়ে যাওয়ার এবং আক্রমণ চালানোর সক্ষমতা ভেঙে পড়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সাবেক সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দর সিরস্কি। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেন সীমান্তরেখাকে স্থিতিশীল করতে সক্ষম হয়েছে। গত গ্রীষ্মে নাটকীয়ভাবে পদচ্যুত হওয়ার পর এটিই ছিল তার দেওয়া প্রথম সাক্ষাৎকার।

সাক্ষাৎকারে পদচ্যুতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে সমালোচকদের মতের বিরোধিতা করেন সিরস্কি। সমালোচকেরা তাকে ইউক্রেনের নতুন প্রযুক্তিভিত্তিক আধুনিক বাহিনীর জন্য ‘পুরোনো চিন্তাধারার’ বলে মন্তব্য করেছিলেন। পাশাপাশি তার অধীনে কাজ করা সেনাদের অভিযোগ প্রসঙ্গেও তিনি মুখ খোলেন। ওই সেনারা জানান, প্রায় অবরুদ্ধ হয়ে পড়া সত্ত্বেও তাদের অবস্থানে অনড় থাকার নির্দেশ দেওয়া হয়েছিল, যার ফলে ব্যাপক প্রাণহানি ঘটে।

সিরস্কি জানান, যুদ্ধে রাশিয়ার সামগ্রিক ক্ষয়ক্ষতি ইউক্রেনের চেয়ে ছয় গুণ বেশি। তিনি বলেন, যদি কেবল নিহত সেনার সংখ্যা হিসাব করেন, তবে তা ১১ গুণ পর্যন্ত বেশি।

সাবেক এই সেনাপ্রধানের মতে, ক্ষয়ক্ষতির এই বিশাল তফাত, প্রযুক্তিগত অগ্রগতি এবং রাশিয়ার দুর্বল পয়েন্টগুলোতে আঘাত হানার কৌশলের কারণেই সীমান্তে বর্তমান স্থবিরতা তৈরি হয়েছে। তিনি জানান, ২০২৬ সালের প্রথম ছয় মাসে রাশিয়া মাত্র ৬১ বর্গকিলোমিটার এলাকা দখল করতে পেরেছে, যা সীমান্তরেখা স্থিতিশীল হওয়ারই ইঙ্গিত দেয়। ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ)-ও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

২০২৪ সালে ইউক্রেনের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান সিরস্কি। তবে সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভের সঙ্গে বড় ধরনের মতভেদের জেরে চলতি বছরের গ্রীষ্মে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে পদচ্যুত করেন। ফেদোরভের অভিযোগ ছিল, পরিবর্তনের সঙ্গে খাপ না খাইয়ে সিরস্কি তার উদ্যোগে বাধা সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে গণবিক্ষোভের মুখে জেলেনস্কি সিরস্কিকে সরিয়ে ৪৩ বছর বয়সী মেজর জেনারেল মাইখাইলো দ্রাপাতিকে নতুন সেনাপ্রধান ঘোষণা করেন।

সিরস্কি জানান, অস্ত্র ও সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে সেনার স্বার্থ না দেখায় ফেদোরভের সঙ্গে তার মতভেদ তৈরি হয়েছিল। সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্রাউন্ড ভেহিকল বা মোটরবাইক উপেক্ষা করে কেবল ড্রোনকে প্রাধান্য দিয়েছিলেন, তবে সেখানেও ঘাটতি ছিল।

নিজের বিরুদ্ধে ওঠা প্রযুক্তিগত বিরোধিতার সমালোচনা খারিজ করে সিরস্কি বলেন, তার সময়েই ড্রোনের ব্যবহার অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছিল এবং শত্রুসীমার ২ হাজার কিলোমিটার গভীরে আঘাত হানা সম্ভব হয়েছিল। ড্রোনের কারণেই এখন রাশিয়ার ৮০ শতাংশ ক্ষতি হচ্ছে বলে জানান তিনি।

এ ছাড়া পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা ও ভুলহাদার থেকে বিশৃঙ্খল পিছু হটা এবং ২০২৪ সালের আগস্টে শুরু হওয়া কুর্স্ক অভিযান প্রসঙ্গেও কথা বলেন তিনি। কুর্স্ক অভিযানকে ‘প্রয়োজনীয়’ উল্লেখ করে তিনি বলেন, এটি রাশিয়ার আক্রমণ ভেস্তে দিয়েছিল এবং ইউক্রেনীয় ব্রিগেডগুলোকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিয়েছিল।

ইউরোপীয় সহযোগীদের সতর্ক করে সিরস্কি পরামর্শ দেন, যুদ্ধ আসবে না, এমন বিভ্রান্তিতে না থেকে ইউরোপের এখন থেকেই যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত। তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতের যুদ্ধ আরও বেশি প্রযুক্তি, রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর হবে। তবে যুদ্ধক্ষেত্রে মানুষের ভূমিকা সব সময়ই চূড়ান্ত থাকবে কারণ এসব ব্যবস্থা মানুষকেই নিয়ন্ত্রণ করতে হবে।

 

/এএ/
সম্পর্কিত
মাত্র ১২ মিনিটে গুজরাটে ৮ কোটি রুপির স্বর্ণ গায়েব
ভারতের কথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
সর্বশেষ খবর
বাংলাদেশের জন্য কী বার্তা বিশ্বব্যাংক-আইএমএফের 
বাংলাদেশের জন্য কী বার্তা বিশ্বব্যাংক-আইএমএফের 
শাহজালালের ৮২ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজার যাত্রী
শাহজালালের ৮২ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজার যাত্রী
মাত্র ১২ মিনিটে গুজরাটে ৮ কোটি রুপির স্বর্ণ গায়েব
মাত্র ১২ মিনিটে গুজরাটে ৮ কোটি রুপির স্বর্ণ গায়েব
‘আজ আমার বাড়ির সামনে এত ক্যামেরা’, হামলার শিকার অভিনেতার ক্ষোভ
‘আজ আমার বাড়ির সামনে এত ক্যামেরা’, হামলার শিকার অভিনেতার ক্ষোভ
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না