ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে

বিনোদন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৭ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৭

মুম্বাই পুলিশ বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ার জেরে এই নোটিশ হাতে পেলেন আমিরের ভাগ্নে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে চরম বিপাকে পড়লেন ইমরান খান।

বিক্ষোভস্থল থেকে পুলিশের হাতে আটক হওয়ার পর এবার তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার কড়া নির্দেশ দিল মুম্বাই পুলিশ!

আমির খানের ভাইঝি জায়ন মারি ও তার সঙ্গীদের পাশাপাশি এই বিক্ষোভে সামিল হয়ে আটক হয়েছিলেন ‘জানে তু... ইয়া জানে না’ খ্যাত অভিনেতা।

মুম্বাই পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন পাসপোর্টধারী বিদেশি নাগরিক হওয়ায় এবং ওসিআই (OCI - Overseas Citizen of India) কার্ড থাকা সত্ত্বেও রাজনৈতিক বা সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের ২৯ ও ৭ নম্বর ধারায় এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এর আগে বিজেপির প্রাক্তন সাংসদ কিরীট সোমাইয়া মুম্বাই পুলিশের যৌথ কমিশনার মনোজ কুমার শর্মাকে চিঠি দিয়ে প্রশ্ন তোলেন যে, একজন বিদেশি নাগরিক হিসেবে ইমরান খানের এই দেশে এমন রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়ার আইনি অধিকার আছে কি না।

তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে অবিলম্বে অভিনেতাকে দেশ থেকে বের করে দেওয়ার দাবিও জানান।

অন্যদিকে বিক্ষোভে আটক হওয়ার সময় বা ভ্যানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইমরান খান স্পষ্ট করে বলেছিলেন—‘আমার বিশেষ কোনও রাজনৈতিক দাবি নেই। আমি কোনও সংস্থ বা দলের প্রতিনিধি হয়ে আসিনি। মুম্বাই শহরের একজন সাধারণ নাগরিক হিসেবে দেখতে এসেছিলাম কেন মানুষের চলাফেরার স্বাধীনতাকে সীমাবদ্ধ করা হচ্ছে এবং কেন তাদের কণ্ঠরোধ করা হচ্ছে!’

পুলিশের ভ্যান থেকে হাস্যরসাত্মক মেজাজে ‘একটু ড্রাইভে যাচ্ছি’ লিখে ছবি পোস্ট করা অভিনেতা এখন পুলিশের এই দেশ ছাড়ার নির্দেশের পর কোনও আইনি পদক্ষেপ নেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে বি-টাউন ও নেটপাড়া।

/এনআই/
সম্পর্কিত
ভারতে বাড়ছে মার্কিন ভিসার সাক্ষাৎকারের সময়
ভারতে বাড়ছে মার্কিন ভিসার সাক্ষাৎকারের সময়
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’: ভারতেও সরকার পরিবর্তনের পথ দেখছে বিজেপি
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’: ভারতেও সরকার পরিবর্তনের পথ দেখছে বিজেপি
কেন ও কোন ধারায় ভারত ছাড়ার নোটিশ পেলেন নায়ক ইমরান খান
কেন ও কোন ধারায় ভারত ছাড়ার নোটিশ পেলেন নায়ক ইমরান খান
‘দেশটাকে কেন ধ্বংস করছেন’, দিল্লি বিমানবন্দরে হেনস্তার শিকার ককরোচ পার্টির দিপকে
‘দেশটাকে কেন ধ্বংস করছেন’, দিল্লি বিমানবন্দরে হেনস্তার শিকার ককরোচ পার্টির দিপকে
বিনোদন বিভাগের সর্বশেষ
অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’
অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
চারশ’ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, কারণ কী
চারশ’ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, কারণ কী