ইরান হামলায় ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের ভাবনায় যুক্তরাষ্ট্র: সিএনএন

আন্তর্জাতিক ডেস্ক 
১৫ অক্টোবর ২০২৬, ১৫:১৮ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৬:৫৩

ইরানের জ্বালানি অবকাঠামো ও পরমাণু স্থাপনায় হামলার জন্য ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত বিশাল বোমা ব্যবহারের পরিকল্পনা করছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক অভিযান শুরুর নির্দেশ দিলে এই বোমা ব্যবহার করা হতে পারে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাতে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্রভান্ডারে থাকা সবচেয়ে বড় অপারমাণবিক বোমা জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) ব্যবহারের বিষয়টি হামলার পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকতে পারে।

এই বোমা ব্যবহারের সম্ভাবনা সংঘাতকে উল্লেখযোগ্যভাবে আরও তীব্র করে তুলতে পারে। তবে সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্য অর্জনে বোমাটি কতটা কার্যকর হবে, তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে।

এদিকে, রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে সিএনএনের এই প্রতিবেদনটি যাচাই করতে পারেনি।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
এবার মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করলো সৌদি জোট
১২ বছর পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন সেতু চালু
সব মসজিদে একই খুতবার প্রস্তাব, কাশ্মীরে সরকারি হস্তক্ষেপে ক্ষোভ
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন’ ২৮ নভেম্বর, প্রধান অতিথি তারেক রহমান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন’ ২৮ নভেম্বর, প্রধান অতিথি তারেক রহমান
এবার মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করলো সৌদি জোট
এবার মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করলো সৌদি জোট
সেগুনবাগিচায় দেয়ালের গ্রা‌ফি‌তি পাহারায় পু‌লি‌শ
সেগুনবাগিচায় দেয়ালের গ্রা‌ফি‌তি পাহারায় পু‌লি‌শ
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে