রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা চালাবে কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ১৭:১০ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৭:১০

রুশ তেল শোধনাগারে আবার হামলা শুরু করবে ইউক্রেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সমর্থন প্রত্যাহারের অভিযোগ তুলেছেন।

ফাইন্যানশিয়াল টাইমসকে জেলেনস্কি বলেন, ওয়াশিংটনের অনুরোধে তিনি তিন দিন এ ধরনের হামলা সীমিত রেখেছিলেন, অথচ রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে গেছে। তিনি বলেন, আমরা শেষ!

জেলেনস্কির অভিযোগ, রুশ ডিজেল আমদানির চুক্তি করার পর হামলা পুরোপুরি বন্ধে কিয়েভকে চাপ দিতে রুশ হামলা-সংক্রান্ত গোয়েন্দা তথ্য আদান-প্রদান প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, ইউক্রেনীয় সামরিক বাহিনীর ব্যবহৃত স্টারলিংক স্যাটেলাইট সেবা ধীর করে দেওয়া ছিল ইচ্ছাকৃত।

ক্রেমলিন জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে মস্কোর দক্ষিণে একটি তেল শোধনাগারে ইউক্রেন বড় আকারের হামলার চেষ্টা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চারটি ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন প্রতিহত করা হয়েছে এবং পতিত ধ্বংসাবশেষে রিয়াজানে স্থাপনাটিতে আগুন লেগেছে। জেলেনস্কি জানান, গত একদিনে ইউক্রেনের কয়েক ডজন শহরে রুশ হামলা হয়েছে।

রবিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তথাকথিত জ্বালানি যুদ্ধবিরতি ঘোষণা করেন। এর আগে জেলেনস্কি বলেছিলেন, মস্কো মানলে তিনি তা মেনে নেবেন। তবে তার অভিযোগ, ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া প্রস্তাবিত চুক্তি উপেক্ষা করেছে। হামলায় লাখ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎহীন হয়েছেন। ক্রেমলিন কখনও চুক্তিতে সম্মতির কথা বলেনি।

/এসএইচএম/
সম্পর্কিত
এবার মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করলো সৌদি জোট
১২ বছর পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন সেতু চালু
সব মসজিদে একই খুতবার প্রস্তাব, কাশ্মীরে সরকারি হস্তক্ষেপে ক্ষোভ
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন’ ২৮ নভেম্বর, প্রধান অতিথি তারেক রহমান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন’ ২৮ নভেম্বর, প্রধান অতিথি তারেক রহমান
এবার মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করলো সৌদি জোট
এবার মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করলো সৌদি জোট
সেগুনবাগিচায় দেয়ালের গ্রা‌ফি‌তি পাহারায় পু‌লি‌শ
সেগুনবাগিচায় দেয়ালের গ্রা‌ফি‌তি পাহারায় পু‌লি‌শ
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে