‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৪

যুক্তরাজ্যের পোর্টসমাউথ এবং আইল অব উইটের মধ্যবর্তী সোলেন্ট প্রণালিতে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছে ১৯ শতকে নির্মিত এক বিশাল ভিক্টোরিয়ান দুর্গ। ‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’ নামে পরিচিত এই দুর্গটির ইতিহাস রূপকথার গল্পের চেয়েও নাটকীয়। ফরাসি আক্রমণ ঠেকানোর সামরিক ঘাঁটি থেকে শুরু করে ব্যক্তিগত দ্বীপ, বিলাসবহুল হোটেল এবং অবরুদ্ধ হয়ে থাকার বিচিত্র ঘটনার সাক্ষী এই দুর্গ।

১৮০০ শতকে রানি ভিক্টোরিয়ার শাসনামলে ফরাসি আক্রমণ থেকে পোর্টসমাউথের জাহাজ নির্মাণ কারখানাগুলোকে রক্ষা করতে পামারস্টন ফোর্টস প্রকল্পের অধীনে এই দুর্গটি নির্মিত হয়। তবে দুর্গ নির্মাণ শেষ হতে প্রায় ২০ বছর সময় লাগলেও ততদিনে সামরিক প্রযুক্তিতে বড় পরিবর্তন এসে যায়। ফলে এটি আর ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত হয়নি, যার কারণে এসব স্থাপনা ব্যর্থ উদ্যোগ নামে পরিচিতি পায়।

গোলাকার এই কৃত্রিম দ্বীপটি প্রায় ২০০ ফুট প্রশস্ত ছিল, যা ৮০ জন সেনা ও ৪৯টি কামান ধারণের উপযোগী করে তৈরি করা হয়। ফরাসিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ না করলেও প্রথম বিশ্বযুদ্ধে সাবমেরিন হামলা ঠেকানো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিমান-বিধ্বংসী অস্ত্র স্থাপনে এটি ব্যবহৃত হয়েছিল।

১৯৫০-এর দশকে সামরিক ব্যবহার বন্ধ হওয়ার পর ১৯৯০-এর দশকে দুর্গটিকে একটি বিলাসবহুল হোটেলে রূপান্তর করা হয়। দুর্গের পুরোনো সামরিক স্থানগুলোকে অতিথিশালা, রেস্তোরাঁ, হেলিপ্যাড ও কাচঘেরা সুইমিং পুলে রূপ দেওয়া হয়। কিন্তু মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় হোটেলটি ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়ে। ২০০৪ সালে সুইমিং পুলের দূষিত পানি থেকে একটি রোগ ছড়িয়ে পড়লে এটি গভীর আর্থিক সংকটে পড়ে।

জব্দ হওয়া থেকে রক্ষা করতে ২০০৮ সালে হারমেশ পুনি নামে এক ডেভেলপার দুর্গের একমাত্র চাবি নিয়ে নিজেকে ভেতরে অবরুদ্ধ করে রাখেন। ২০০৯ সালে তাকে উচ্ছেদ করা হলে এই বিচিত্র সম্পত্তি দখলের লড়াইয়ের সমাপ্তি ঘটে। পরবর্তীতে হাতবদল হওয়া নো ম্যানস ল্যান্ড ফোর্ট আজও ব্রিটেনের অন্যতম একটি অস্বাভাবিক ও আকর্ষণীয় স্থাপনা হিসেবে টিকে রয়েছে।

সূত্র: রিপলি’স

/এএ/
সম্পর্কিত
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী
সর্বশেষ খবর
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ
ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা