দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে সাজেকে ৬ দিনের জন্য অবরোধ স্থগিত

রাঙামাটি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৬, ২০:০০ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ২০:০০

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাজেক সড়কে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ছয় দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে স্থানীয় দুটি সংগঠন। তবে সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটক ভ্রমণে জেলা প্রশাসনের জারিকৃত অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা স্বাক্ষরিত যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক সড়কে যানবাহন চলাচলে কোনও বাধা থাকছে না। এই সময়ে সড়কে অবরোধ স্থগিত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধ এবং দুর্গোৎসবের প্রতি যথাযথ সম্মান জানিয়ে এ অবরোধ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সাজেকবাসীর মূল দাবিগুলো পূরণ করা না হলে দুর্গোৎসব শেষে আগামী ২১ অক্টোবরের পর থেকে পুনরায় সড়ক অবরোধ কর্মসূচি শুরু করা হবে।

সড়ক অবরোধ ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত রবিবার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

অবরোধ স্থগিতের পর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা সে বিষয়ে জানতে জেলা প্রশাসক নাজমা আশরাফীকে মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি। পরে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।

ওই দিন জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ও অনিবার্য পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এরই মধ্যে সব পর্যটক সাজেক ছেড়ে চলে যান।

গত রবিবার সকাল ৬টা থেকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হলে যান চলাচল ব্যাহত হয়। সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে সাজেকে বেড়াতে যাওয়া পর্যটক এবং খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে রওনা হওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে ওই দিন বিকাল ৫টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে অবরোধ ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়।

এরপর বুধবার (১৪ অক্টোবর) নিরাপত্তা নিশ্চিত করা ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে সাজেকে আবারও সড়ক অবরোধের ঘোষণা দেয় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য স্থগিত রাখা কর্মসূচির মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকে নতুন করে অবরোধ পালনের সিদ্ধান্ত নিয়েছিল সংগঠন দুটি। আজ সেই অবরোধ ছয় দিনের জন্য স্থগিত করা হয়।

/এএম/ 
সম্পর্কিত
দুর্গোৎসবে নাশকতার হুমকি নেই: এসআরবি ডিজি
দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো বিআরটিসি’র বিশেষ বাস সার্ভিস
শুক্রবার থেকেই সাজেক যেতে পারবেন পর্যটকরা, নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
আইএমএফের সঙ্গে নতুন চুক্তি ডিসেম্বরে, বাংলাদেশ ঋণ পাচ্ছে কত? 
আইএমএফের সঙ্গে নতুন চুক্তি ডিসেম্বরে, বাংলাদেশ ঋণ পাচ্ছে কত? 
গান তৈরিতে এআইয়ের ব্যবহার চিহ্নিত করতে ইউটিউবের নতুন উদ্যোগ
গান তৈরিতে এআইয়ের ব্যবহার চিহ্নিত করতে ইউটিউবের নতুন উদ্যোগ
আদালতে মামলা বিচারাধীন, বয়লারের লাইসেন্সের পরীক্ষা স্থগিতের দাবি
আদালতে মামলা বিচারাধীন, বয়লারের লাইসেন্সের পরীক্ষা স্থগিতের দাবি
দুর্গোৎসবে নাশকতার হুমকি নেই: এসআরবি ডিজি
দুর্গোৎসবে নাশকতার হুমকি নেই: এসআরবি ডিজি
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে