যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে আমরা পাকিস্তানের পাশে থাকবো: বিজেপি নেতা মদন

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন ভারতের রাজস্থান রাজ্য বিজেপির সভাপতি মদন রাঠোর। প্রতিবেশী দেশ হওয়ার যুক্তি দেখিয়ে বৃহস্পতিবার এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। 

জনসভায় মদন রাঠোর বলেন, ‘আমাদের সবার বিষয়টি বোঝা দরকার। দেখুন, ভারতের প্রসঙ্গে আমি বলছি, আজ যদি আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে আমরা পাকিস্তানের পাশে থাকব। কারণ, দেশটি আমাদের প্রতিবেশী’।

তিনি আরও বলেন, কিন্তু যখন আমাদের নিজেদের মধ্যকার কোনও বিষয় আসে, তখন আমরা আমাদের ভারতের পাশে দাঁড়াই। ঠিক তো? এটাই আমাদের বোঝা দরকার।

মদন রাঠোরের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের নেতারা ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব। পাকিস্তানের বিষয়ে তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মুহাম্মদ তার বক্তব্যকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন, রাজস্থান বিজেপির সভাপতির বিরুদ্ধে দলটি কী ব্যবস্থা নেবে।

শামা মুহাম্মদ বলেন, আমাদের সেনা ও সাধারণ মানুষকে হত্যা করে এমন সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের প্রতি বিজেপির ভালোবাসা আবারও প্রকাশ্যে এসেছে। রাজস্থান বিজেপির সভাপতি মদন রাঠোর বলেছেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে তিনি পাকিস্তানের পাশে থাকবেন।

তিনি আরও বলেন, ‘নরেন্দ্র মোদি ও অমিত শাহও কি পাকিস্তানের পাশে আছেন? যদি না থাকেন, তাহলে এই দেশবিরোধী ব্যক্তির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা আমাদের জানান’।

কংগ্রেসের জাতীয় সমন্বয়ক সন্দীপ গুপ্তও মদন রাঠোরের মন্তব্যের সমালোচনা করেছেন। তার অভিযোগ, এই বক্তব্য পাকিস্তানের প্রতি বিজেপির অনুরাগ প্রকাশ করেছে। পাকিস্তানকে তিনি ‘সন্ত্রাসী দেশ’ বলে উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সন্দীপ গুপ্ত লেখেন, ‘যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে আমরা পাকিস্তানের পাশে থাকব- বলেছেন রাজস্থান বিজেপির সভাপতি মদন রাঠোর। আবারও সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের প্রতি বিজেপির ভালোবাসা প্রকাশ্যে এসেছে। বিজেপি পাকিস্তানকে ভালোবাসে!’

আম আদমি পার্টির (এএপি) নেতারাও সামাজিক যোগাযোগমাধ্যমে রাঠোরের বক্তব্য ছড়িয়ে দেন। দলটির দিল্লি ইউনিটের সঙ্গে যুক্ত যুব শাখার রাজ্য সভাপতি রমেশ মাতিয়ালা এবং এএপি নেতা বিনয় মহাবল মিশ্র কোনও মন্তব্য ছাড়াই তার বক্তব্যের ভিডিও শেয়ার করেন। এএপির উত্তর প্রদেশের সহসভাপতি রাম গুপ্ত অভিযোগ করেন, রাঠোরের মন্তব্য বিজেপি ও পাকিস্তানের মধ্যে অভিন্ন আদর্শিক ঘনিষ্ঠতার বিষয়টি সামনে এনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, এখনও কি কারও কোনও সন্দেহ আছে? সত্য হলো, বিজেপি ও পাকিস্তানের ডিএনএ একই। রাজস্থান বিজেপির সভাপতি মদন রাঠোরই বলছেন, ‘আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে আমরা পাকিস্তানের পাশে থাকবো’।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমের আরও অনেক ব্যবহারকারীও রাজস্থান বিজেপি সভাপতির বক্তব্যের সমালোচনা করেছেন। বিশেষ করে ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে সংঘাত শুরু হলে ভারত পাকিস্তানের পাশে থাকবে তার এই মন্তব্য নিয়ে সমালোচনা করেছেন তারা।

/এএস/ 
সম্পর্কিত
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী
সর্বশেষ খবর
জাতীয় দলে ফিরতে চান জাহানারা
জাতীয় দলে ফিরতে চান জাহানারা
১২০ কোটি তরুণের বিপরীতে চাকরি মাত্র ৪০ কোটি, সতর্ক করলো বিশ্বব্যাংক
১২০ কোটি তরুণের বিপরীতে চাকরি মাত্র ৪০ কোটি, সতর্ক করলো বিশ্বব্যাংক
পুলিশকে নিরাপত্তা দেবে কে? 
পুলিশকে নিরাপত্তা দেবে কে? 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা