সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও শুক্রবার দিনের শুরুতে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। তেলের সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ এবং জরুরি মজুত থেকে জ্বালানি ছাড়ের সিদ্ধান্তের প্রভাব মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা।

শুক্রবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে ১০৫ ডলার ৫১ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৪৩ সেন্ট হয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জরুরি মজুত থেকে ২ কোটি ব্যারেলের বেশি ডিজেল এবং মার্চে সরবরাহের চাপ কমাতে ছাড়ার প্রতিশ্রুতি দেওয়া অবশিষ্ট তেল ছাড়তে সম্মত হওয়ার পর এ দরপতন দেখা গেল।

এদিকে জ্বালানি পরিবহনের রেকর্ড উচ্চ ব্যয় কমাতে রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশ থেকে তেল পরিবহন করেছে- এমন কিছু জাহাজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। রয়টার্সের এক প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে।

তবে হরমুজ প্রণালির কাছে জাহাজে নতুন করে হামলা এবং সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুথিদের সংঘাত বৃদ্ধি আঞ্চলিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। এসব পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। 

সূত্র: আল জাজিরা

/এএস/ 
সম্পর্কিত
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
সর্বশেষ খবর
‘বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, ফিরতে দেরি হবে’, এটাই ছিলো স্ত্রীর সঙ্গে শেষ কথা
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা ‘বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, ফিরতে দেরি হবে’, এটাই ছিলো স্ত্রীর সঙ্গে শেষ কথা
আপত্তিকর ভিডিও ধারণ করে স্কুলছাত্রীদের ডিপফেক ছবি তৈরি: ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের কারাদণ্ড
আপত্তিকর ভিডিও ধারণ করে স্কুলছাত্রীদের ডিপফেক ছবি তৈরি: ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের কারাদণ্ড
ইউরোপের বিমানবন্দরের চেয়েও বেশি সুশৃঙ্খল
ইউরোপের বিমানবন্দরের চেয়েও বেশি সুশৃঙ্খল
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা