জাপানে মূল্যস্ফীতি বাড়ার আভাস

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬, ১৫:৪০ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৫:৪০

মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বৃদ্ধি হওয়া জ্বালানির দাম পরিবারগুলোর ওপর পড়ায় সেপ্টেম্বরে জাপানের মূল ভোক্তা মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। শুক্রবার প্রকাশিত রয়টার্সের এক জরিপে এ ইঙ্গিত মিলেছে।

জ্বালানিযুক্ত কিন্তু তাজা খাদ্যপণ্য বাদ দিয়ে হিসাব করা দেশব্যাপী মূল ভোক্তা মূল্যসূচক (সিপিআই) গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে ২ দশমিক ১ শতাংশ বেড়েছে বলে ১৫ অর্থনীতিবিদের জরিপে প্রত্যাশা করা হয়েছে। আগস্টে এটি ছিল ১ দশমিক ৭ শতাংশ। এটি সত্য হলে ডিসেম্বরের পর এই প্রথম মূল মূল্যস্ফীতি ব্যাংক অব জাপানের (বিওজে) ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে উঠবে।

মিজুহো সিকিউরিটিজের বাজার অর্থনীতিবিদ রিওসুকে কাতাগি বলেন, ইরানের পরিস্থিতির অবনতির মধ্যে চাল বাদে অন্যান্য খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামের বৃদ্ধি বাড়বে হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার প্রকাশিত আলাদা তথ্যে দেখা যায়, সেপ্টেম্বরে জাপানের পাইকারি মূল্যস্ফীতি বার্ষিক ভিত্তিতে ৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে। আগের মাসের তুলনায় এটি কম হলেও মূল্যচাপ অব্যাহত থাকার বিষয়টি স্পষ্ট করেছে, যা বিওজের সুদের হার শিগগির আবার বাড়ানোর বাজার-প্রত্যাশাকে উসকে দিচ্ছে।

এ মাসেই বিওজে ইঙ্গিত দিতে পারে, মৌলিক মূল্যস্ফীতি প্রায় ২ শতাংশ লক্ষ্যে পৌঁছেছে, যা আগামী কয়েক মাসে আবার সুদের হার বাড়াতে তাদের প্রস্তুতির কথাই তুলে ধরবে। তবে ২৯-৩০ অক্টোবরের নীতিনির্ধারণী বৈঠকে আবার হার বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অনেকেই সতর্ক।

সূত্র: রয়টার্স

/এসএইচএম/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো স্যুটকেস-ভর্তি সাপ
সর্বশেষ খবর
‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
মোহাম্মদপুর তিন রাস্তার মোড় ‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’