নেপোলিয়নের গোপন চিঠির রহস্যভেদ করলো এআই, ২০০ বছর পর কী জানা গেলো?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ১০:০০ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১০:০০

১৮০৯ সালে নেপোলিয়ন বোনাপার্টের নির্দেশে লেখা একটি সংকেতলিপির চিঠি দুই শতাধিক বছর অমীমাংসিত থাকার পর মাত্র ছয় ঘণ্টায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে পাঠোদ্ধার হয়েছে। এ সাফল্য ইতিহাসচর্চায় উদীয়মান এ প্রযুক্তির বদলে দেওয়া ভূমিকাকে সামনে এনেছে।

মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেন্টিনেলওয়ানের ২৭ বছর বয়সী এআই প্রকৌশলী কার্টার চার্চ ওপেনএআইয়ের সর্বশেষ মডেল জিপিটি-৬ অ্যাস্ট্রা ব্যবহার করে যুদ্ধকালীন এই বার্তার পাঠোদ্ধার করেছেন। দেখা গেছে, এতে ফরাসি ও মিত্র সেনাদের অবস্থান সম্পর্কে তথ্য রয়েছে। প্রতীক, সংখ্যা ও অক্ষরে লেখা চব্বিশ লাইনের চিঠিটি কয়েক দশক ধরে একটি অনলাইন একাডেমিক আর্কাইভে অবহেলায় পড়ে ছিল।

চার্চ জানান, প্রচলিত পদ্ধতিতে কাজটি করতে কয়েক সপ্তাহ লাগত। তিনি কয়েক সন্ধ্যা সংকেতলিপি নিয়ে কাজ করেন। পরে সমাধান যাচাইয়ে অমীমাংসিত সংকেতলিপির অনলাইন তালিকা পরিচালনাকারী জাপানি পেটেন্ট প্রকৌশলী সাতোশি তোমোকিয়োর সঙ্গে পরামর্শ করেন।

এএফপিকে চার্চ বলেন, এআই মূলত যা দেয়, তা হলো অধ্যবসায়। ফল দেখে তিনি অবিশ্বাস্য তৃপ্তি ও উত্তেজনা অনুভব করেছিলেন বলেও জানান। এ আবিষ্কার ঐতিহাসিক সংকেতবিদ্যায় বৃহত্তর পরিবর্তনের অংশ। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এআই ব্যবস্থা এখন বিশেষ প্রশিক্ষণহীন মানুষকেও এমন সমস্যা সমাধানে সহায়তা করছে, যেগুলোর জন্য এক সময় ব্যাপক গবেষণা ও শ্রমসাধ্য হাতে-কলমে কাজ দরকার হতো।

অপেশাদার সংকেতবিদদের সহায়ক ওয়েবসাইট ক্রিপ্টিয়ানার পরিচালক তোমোকিয়ো ২০২৬ সালকে ঐতিহাসিক সংকেত ভাঙার সম্ভাব্য মোড় ঘোরানো বছর বলে বর্ণনা করেছেন। তিনি জানান, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে তার ওয়েবসাইটে তালিকাভুক্ত বেশির ভাগ সংকেতলিপি এআই ব্যবহার করে সমাধান করা হয়েছে।

গবেষকেরা কিছুদিন ধরেই সংকেতবিশ্লেষণের জন্য এআই ব্যবস্থা তৈরি করছেন। তবে উন্নত সাধারণ উদ্দেশ্যের মডেল সবার নাগালে আসায় প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়েছে। চার্চ ওপেনএআইয়ের জিপিটি-৬ অ্যাস্ট্রা ব্যবহার করেছেন। তবে অন্যরা আগে প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি মডেলও ব্যবহার করেছেন।

বছরের পর বছর কঠিন সংকেত নিয়ে কাজ করা উৎসাহীদের মধ্যে এ দ্রুত অগ্রগতি মিশ্র অনুভূতিও তৈরি করেছে। তোমোকিয়ো বলেন, দীর্ঘদিনের ধাঁধা সমাধান হওয়ায় তিনি খুশি। তবে এআই এত সহজে এসব কঠিন সমস্যার সমাধান করে ফেলায় তার মনে মিশ্র অনুভূতিও রয়েছে। তার ভাষ্য, দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান হয়ে যাওয়ায় আমি উচ্ছ্বসিত, কিন্তু অন্যদিকে আমার মিশ্র অনুভূতি, কারণ এআই এ কঠিন সমস্যাগুলো এত সহজে সমাধান করেছে বলে মনে হচ্ছে।

তিনি স্বীকার করেন, সবার আগে সংকেত ভাঙার তৃপ্তি এআই কেড়ে নিয়েছে। তিনি বলেন, আমার নিজেকে অকেজো মনে হচ্ছে। তবে তার মতে, কিছু সংকেতলিপি বছরের পর বছর অমীমাংসিত থাকতে পারে, বিশেষ করে যেখানে এআইকে ধরন শনাক্তে সহায়তা করার মতো প্রাসঙ্গিক তথ্য কম।

সূত্র: উইয়ন নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
আইবিএমের চাকরি ছেড়ে সাইড বিজনেসে আয় ২৪ কোটি টাকা
চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর
ব্রাজিলে কোচিং লাইসেন্স কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ম্যারাডোনার সাবেক সহকারী 
ব্রাজিলে কোচিং লাইসেন্স কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ম্যারাডোনার সাবেক সহকারী 
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে কবে যাচ্ছে?
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে কবে যাচ্ছে?
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ পদে নিয়োগ
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?