শাহজালালের ১১৪ ফ্লাইট বাতিল: আটকা ১৭৭০১ যাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৬, ১৬:১১ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৭:৩৮

হুতি বিদ্রোহীদের আক্রমণের মুখে বন্ধ হওয়া সৌদি আরবের রিয়াদ ও দাম্মা বন্ধ হওয়ার কারণে গত সাত দিনে ১১৪টি ফ্লাইট বাতিল করেছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। বাতিল হওয়া ফ্লাইটে যাত্রীর সংখ্যা ছিল ১৭ হাজার ৭০১ জন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরাসরি বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, ইউএস বাংলার ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১২টি এবং রিয়াদ এয়ারের ১০টি।

বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগো এয়ারের ২২টি, সালাম এয়ারের সাতটি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার পাঁচটি।

কাওছার মাহমুদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ওই দুই এয়ারপোর্টে ফ্লাইট বাতিল হওয়া অব্যাহত থাকবে।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি-হুথি যুদ্ধবিরতিতে সহায়তা করতে প্রস্তুত ইরান
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সর্বশেষ খবর
প্রশ্ন ফাঁসের মামলায় জামিন নাকচ, দুই আসামি কারাগারে
প্রশ্ন ফাঁসের মামলায় জামিন নাকচ, দুই আসামি কারাগারে
সাফ থেকে ভারতের সরে যাওয়ার খবর ‘ভিত্তিহীন’
সাফ থেকে ভারতের সরে যাওয়ার খবর ‘ভিত্তিহীন’
‘মাদকের আস্তানা’য় পিস্তল হাতে ফিল্মি স্টাইলে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান
‘মাদকের আস্তানা’য় পিস্তল হাতে ফিল্মি স্টাইলে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান
কম্পিউটিং প্রযুক্তি নিয়ে এআইইউবিতে আন্তর্জাতিক সম্মেলন
কম্পিউটিং প্রযুক্তি নিয়ে এআইইউবিতে আন্তর্জাতিক সম্মেলন
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি