অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো

বিনোদন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ১৬:১১ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৬:১১

পুজার আনন্দে মজে রয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ ও কাজল। তারই মাঝে দুঃসংবাদ। সপ্তমীর সকালে হাতুড়ির আঘাতে ভাঙলো তারকা দম্পতির মুম্বাইয়ের জুহুর বাংলোর একাংশ।

অজয় দেবগণের ওই বাংলোটি জুহুর কাপোল কো অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত।

আয়তন প্রায় ৭ হাজার ৮০২ বর্গ ফুট। বাড়ির ভিতরে নানা কাজ করা হয়েছে বলেই খবর। মুম্বাইয়ের বৃহন্মুম্বই পুরসভার দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়া ওই বাংলোয় একাধিক নির্মাণ এবং সংস্কারের কাজ করেছেন অজয়। গত ১০ সেপ্টেম্বর এই মর্মে তাকে ৩৫৪ এ ধারায় নোটিশও দেওয়া হয়।

নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করার কথা বলা হয়। এছাড়া প্রয়োজনীয় নথিপত্র পৌরসভায় জমা দেওয়ার কথাও বলা ছিল। তবে পৌরসভা সূত্রে খবর, অভিনেতা সেই নির্দেশকে বিশেষ গুরুত্ব দেননি। পরিবর্তে কাজ চালিয়ে যাচ্ছিলেন। আর সে কারণেই শনিবার পুরকর্মীরা অভিনেতার বাড়িতে যান। বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত