যাত্রীর পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি, ধাওয়া করে ধরলো ট্রাফিক পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৬, ১৬:৪৫ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৭:৩৯

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এক যাত্রীর পকেট কেটে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে এক ব্যক্তিকে ধাওয়া করে আটক করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

শনিবার (১৭ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের আউটগেটের মুখে এ ঘটনা ঘটে।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান জানান, টার্মিনালের আউটগেটে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট আজিজুল হক ও কনস্টেবল কামরুল। এ সময় তারা এক ব্যক্তিকে দৌড়ে পালানোর চেষ্টা করতে দেখেন। আজমেরী পরিবহনের যাত্রী নুরুল আমিনের পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি করে পালানোর অভিযোগে ওই ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন তারা।

পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক ব্যক্তিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় দুই দিনে ৪২৬০ মামলা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
রাজধানীতে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাসহ গ্রেফতার ২
সর্বশেষ খবর
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২
একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২
হাইকোর্টের আদেশ দেখিয়ে সাগরে মাছ ধরার সুযোগ হারালেন ১৫ লাইসেন্সধারী
হাইকোর্টের আদেশ দেখিয়ে সাগরে মাছ ধরার সুযোগ হারালেন ১৫ লাইসেন্সধারী
অবশেষে শাহজালালে যাত্রীদের লাগেজ লাইভ দেখার ব্যবস্থা করলো বেবিচক
অবশেষে শাহজালালে যাত্রীদের লাগেজ লাইভ দেখার ব্যবস্থা করলো বেবিচক
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি