ফোনের র‍্যাম বাড়াতে চান? জেনে নিন ভার্চুয়াল মেমোরি চালুর নিয়ম

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
১৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০০

অ্যান্ড্রয়েড ফোনে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করার সময় কোনও অ্যাপ হঠাৎ বন্ধ হয়ে যাওয়া কিংবা মাল্টি-টাস্কিংয়ের সময় অ্যাপ বদলাতে দেরি হওয়ার সমস্যায় প্রায়ই দেখা যায়। এ সমস্যা সামাল দিতে কিছু ফোনে রয়েছে ভার্চুয়াল র‍্যাম বা মেমোরি এক্সটেনশন সুবিধা। এর মাধ্যমে ফোনের অভ্যন্তরীণ স্টোরেজের একটি অংশকে অস্থায়ী মেমোরি হিসেবে ব্যবহার করা যায়। তবে এ সুবিধা চালু করলেই ফোনের কার্যক্ষমতা বাড়বে, এমন নয়। এর কার্যকারিতা নির্ভর করে ফোনের র্যা মের পরিমাণ ও ব্যবহারের ধরনের ওপর।

ভার্চুয়াল র‍্যাম যেভাবে কাজ করে

ফোনের র‍্যাম বা র‍্যান্ডম অ্যাকসেস মেমোরিতে চলমান অ্যাপ বা মাল্টি-টাস্কিংয়ের ক্ষেত্রে একাধিক অ্যাপের প্রয়োজনীয় তথ্য সাময়িকভাবে সংরক্ষিত থাকে। র‍্যামের জায়গা কমে গেলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সাধারণত কম ব্যবহৃত অ্যাপগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়, যাতে সক্রিয় অ্যাপগুলো প্রয়োজনীয় মেমোরি পায়। ভার্চুয়াল র্যা ম চালু থাকলে কিছু ইনঅ্যাক্টিভ অ্যাপের তথ্য সাময়িকভাবে অভ্যন্তরীণ স্টোরেজে রাখা যায়। এতে র্যা মের ওপর চাপ কমতে পারে এবং এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়ার সময় আগের অ্যাপটি পুনরায় শুরু থেকে চালু হওয়ার প্রয়োজনীয়তা কমে।

তবে অভ্যন্তরীণ স্টোরেজের তথ্য রিড ও রাইটের গতি ফোনের র‍্যামের তুলনায় কম। ফলে স্টোরেজে সরিয়ে রাখা তথ্য আবার ব্যবহারের প্রয়োজন হলে তা র‍্যামে ফিরিয়ে আনতে সময় লাগে। এতে অ্যাপ চালু করা বা এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়ার সময়ও দেরি হতে পারে। ভার্চুয়াল র‍্যাম ব্যবহারের সময় স্টোরেজে অতিরিক্ত তথ্য রিডিং ও রাইটিংয়ের প্রয়োজন হওয়ায় কিছু ক্ষেত্রে ব্যাটারি খরচও বাড়তে পারে।

কোন ফোনে চালু রাখা উপযোগী

৪ বা ৬ গিগাবাইট র‍্যামের ফোনে একসঙ্গে একাধিক অ্যাপ চালু রাখার প্রয়োজন হলে ভার্চুয়াল র‍্যাম ব্যবহার করা সুফল দিতে পারে। বিশেষ করে ম্যাপ বা মিউজিক প্লেয়ারের মতো ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপস বারবার বন্ধ হয়ে গেলে এটি কাজে আসতে পারে। তবে ৮ গিগাবাইট বা তার বেশি র‍্যামের ফোনে সাধারণ ব্যবহারের জন্য এ সুবিধা চালু রাখার প্রয়োজন তুলনামূলক কম।

গেম খেলার সময় ভার্চুয়াল র‍্যাম সব ক্ষেত্রে উপকারী নয়। গেমের প্রয়োজনীয় তথ্য ধীরগতির স্টোরেজ থেকে আনতে হলে কার্যক্ষমতা কমে যেতে পারে। তাই বেশি র‍্যাম প্রয়োজন এমন গেম বা অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে এটি চালু করলেই ভালো ফল পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই।

সেটিংস থেকে চালু করবেন যেভাবে

ফোনের ব্র্যান্ড অনুযায়ী এ সুবিধার নাম আলাদা হতে পারে। স্যামসাংয়ে ‘র‍্যাম প্লাস’, শাওমিতে ‘মেমোরি এক্সটেনশন’ এবং মটোরোলায় ‘র‍্যাম বুস্ট’ নামে এটি পাওয়া যায়। সাধারণত সেটিংসের ‘অ্যাবাউট ফোন’ বা ‘অ্যাডিশনাল সেটিংস’ বিভাগে অপশনটি থাকে। সেটিংসের সার্চ বারে ‘র‍্যাম’ বা ‘মেমোরি’ লিখে সার্চ দিলেও এই অপশনটি পাওয়া যায়। এরপর প্রয়োজন অনুযায়ী ভার্চুয়াল মেমোরির পরিমাণ নির্বাচন করতে হবে। এতে ফোনের অভ্যন্তরীণ স্টোরেজের জায়গা ব্যবহৃত হবে এবং সেটিংস কার্যকর করতে ফোন পুনরায় চালু করার প্রয়োজন হতে পারে। তবে সব ফোনে এ সুবিধা পাওয়া যায় না।

/এএস/ 
সম্পর্কিত
গুগলের বিভিন্ন অ্যাপে ছড়িয়ে থাকা তথ্য খুঁজে দেবে জেমিনাই, ব্যবহার করবেন যেভাবে
নাসার স্যাটেলাইটে ধরা পড়া ‘স্পাইডার ক্রেটার’ আসলে কী?
নেপোলিয়নের গোপন চিঠির রহস্যভেদ করলো এআই, ২০০ বছর পর কী জানা গেলো?
সর্বশেষ খবর
‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি
‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
শরীর থেকেই এবার যেভাবে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হবে চর্বির কোষ
শরীর থেকেই এবার যেভাবে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হবে চর্বির কোষ
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা