লেকের পাড়ে মাছ ধরছিলেন বৃদ্ধ, ১২ ফুটের কুমিরের হামলায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক 
১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লেকের পাড়ে মাছ ধরার সময় প্রায় ১২ ফুট দীর্ঘ একটি কুমির বা অ্যালিগেটরের আক্রমণে ৭১ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। চলতি বছরে অঙ্গরাজ্যটিতে কুমিরের আক্রমণে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

উইন্টার গার্ডেন পুলিশ বিভাগ জানিয়েছে, গত শুক্রবার আনুমানিক বিকাল ৫টার দিকে অরল্যান্ডো থেকে ১৫ মাইল বা ২৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ড. ব্র্যাডফোর্ড মেমোরিয়াল পার্কের অ্যাপোপকা লেকের পাড়ে দাঁড়িয়ে মাছ ধরছিলেন উইন্টার গার্ডেনের বাসিন্দা স্টিভেন হ্যামিল্টন। সে সময় হঠাৎ করেই তিনি আক্রমণের শিকার হন।

উইন্টার গার্ডেন ফায়ার চিফ হোসে গেইনজা ফক্স৩৫-কে জানান, পানির মধ্যে আরও কয়েকটি সক্রিয় কুমিরের উপস্থিতির কারণে হ্যামিল্টনকে উদ্ধারের সম্ভাবনা জটিল হয়ে পড়ে। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ক্যাপ্টেন মাইকেল মেসন জানান, লেকের পাড়ে কোনও কুমির অবস্থান করছে বলে কর্তৃপক্ষকে আগে থেকে সতর্ক করা হয়নি, সম্ভবত কারণ এই লেকটিতে ‘অসংখ্য কুমির রয়েছে’। তিনি জানান, পুলিশ ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের সাথে যৌথ তদন্ত শুরু করেছে। কমিশনের শিকারিরা পরে হামলাকারী কুমিরটিকে ধরে মেরে ফেলে।

মেসন সাধারণ মানুষকে তাদের আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকার এবং বন্যপ্রাণীকে সম্মান করার আহ্বান জানান। তিনি বলেন, বন্যপ্রাণী থেকে দূরত্ব বজায় রাখুন। হতে পারে প্রাণীটি শান্ত বা ফ্লোরিডার প্রতীকস্বরূপ, কিন্তু এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে।

এর আগে গত জুনে ওভিডো এলাকার বাসিন্দা ৩১ বছর বয়সী ব্রিটানি ক্লার্ক নামে এক নারী তার বাড়ির কাছে ১৩ ফুট দীর্ঘ কুমিরের হামলায় নিহত হন। 

ফ্লোরিডা রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এই দুটি মৃত্যুর ঘটনার মাধ্যমে ১৯৪৮ সাল থেকে কুমিরের আক্রমণে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। নিহতদের মধ্যে ২০২৫ সালে ক্যানু (এক ধরনের নৌকা) উল্টে কুমিরের হামলায় মারা যাওয়া ৬১ বয়সী এক নারী এবং ২০২৩ সালে কুকুর হাঁটার সময় বাড়ির আঙিনা থেকে টেনে নিয়ে যাওয়া ৮৫ বছর বয়সী এক বিধবা নারীও রয়েছেন।

/এএস/ 
সম্পর্কিত
‘চোখের সামনেই মা মারা গেলেন’: কলকাতার পূজামণ্ডপে পদদলিতের বিভীষিকাময় বর্ণনা
শরীর থেকেই এবার যেভাবে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হবে চর্বির কোষ
পশ্চিম তীরে ইসরায়েলিদের তাণ্ডবে ‘খুবই উদ্বিগ্ন’ যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
সর্বশেষ খবর
কার্ডিয়াক অ্যারেস্টে এক সেকেন্ডও গুরুত্বপূর্ণ
কার্ডিয়াক অ্যারেস্টে এক সেকেন্ডও গুরুত্বপূর্ণ
ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল 
ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল 
বিমানবন্দরে গিয়ে দেখেন নামের পাশে ‘ক্রস’, এশিয়ান চ্যাম্পিয়নশিপে যেতে পারলেন না হৃদয়
বিমানবন্দরে গিয়ে দেখেন নামের পাশে ‘ক্রস’, এশিয়ান চ্যাম্পিয়নশিপে যেতে পারলেন না হৃদয়
স্বামী-স্ত্রী পরিচয়ে নেন বাসা ভাড়া, গৃহবধূর লাশ রেখে উধাও কথিত প্রেমিক
স্বামী-স্ত্রী পরিচয়ে নেন বাসা ভাড়া, গৃহবধূর লাশ রেখে উধাও কথিত প্রেমিক
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা