প্রতারকরা কাজে লাগাচ্ছে এআই, নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ১৬:০৬ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৬:০৬

প্রতারকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রতারণা আরও জোরদার করায় কেনাকাটার সময় সতর্ক থাকতে ক্রেতাদের পরামর্শ দেওয়া হয়েছে। কিছু প্রতারক ভুয়া খুচরা বিক্রেতার ওয়েবসাইট বানিয়ে নিজেদের পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে দাবি করছে, যারা যুক্তরাজ্যে তৈরি মানসম্মত পণ্য বিক্রি করে। ছবিতে ইউনিয়ন জ্যাক পতাকাসহ যুক্তরাজ্যের হাই স্ট্রিটের দৃশ্যও দেখা যেতে পারে।

ট্রেডিং স্ট্যান্ডার্ডস কর্মকর্তারা জানান, অর্ডার করলে পণ্য সম্ভবত কখনোই আসবে না, অথবা চীনের মতো কোনও দেশে তৈরি সস্তা পণ্য পাওয়া যাবে। ন্যাশনাল ট্রেডিং স্ট্যান্ডার্ডসের তথ্য অনুযায়ী, এ ধরনের এআই-নির্মিত ছবির পাশাপাশি ভয়েস ক্লোনিং ও ডিপফেক ভিডিও ক্রমেই মানুষকে ঠকিয়ে অর্থ হাতানোর কাজে ব্যবহার হচ্ছে। এই প্রথম সংস্থাটি এআই প্রতারণার একটি নজরদারি তালিকা তৈরি করেছে, যাতে অপরাধীদের ব্যবহৃত কিছু সরঞ্জাম ও কৌশল তুলে ধরা হয়েছে।

যেসব কৌশল থেকে সতর্ক থাকতে হবে:

  • দ্রুত ও কম খরচে পেশাদার চেহারার ওয়েবসাইট তৈরি বা নকল করা হচ্ছে।
  • রোমান্স প্রতারণায় ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য মনে রেখে সপ্তাহ বা মাসের পর মাস কথোপকথন চালিয়ে যেতে এআই ব্যবহার করা হচ্ছে।
  • পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ বন্ধুর ছদ্মবেশে জরুরি অবস্থার কথা বলে অর্থ চাইতে এআই-নির্মিত ডিপফেক ভিডিও ও ভয়েস-ক্লোন করা অডিও ব্যবহার করা হচ্ছে।
  • ভুলহীন ও ব্যক্তিগত ধাঁচের ফিশিং ইমেইল, টেক্সট মেসেজ এবং সামাজিক মাধ্যমের পোস্ট এআই দিয়ে বিপুল পরিমাণে তৈরি করা যাচ্ছে।

এআইয়ের সুবিধার কারণে প্রতারণা এড়ানোর কিছু পুরোনো কৌশল এখন কম কার্যকর হতে পারে। ভোক্তা সংগঠন হুইচ বলছে, বানান বা ব্যাকরণের ভুল দেখে প্রতারণা শনাক্ত করার ওপর আর নির্ভর করা যাবে না।

নিজেকে সুরক্ষিত রাখার কয়েকটি উপায়: 

  • যার সঙ্গে সরাসরি দেখা হয়নি, তাকে কখনও অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত বা আর্থিক তথ্য না পাঠানো।
  • যাচাই-বাছাই করা, যেমন কোনও দোকানের ঠিকানা সত্যিই আছে কি না দেখা, কোনও প্রতিষ্ঠান আর্থিক পরামর্শ দেওয়ার জন্য অনুমোদিত কি না তা নিশ্চিত করতে ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির ফার্ম চেকার ব্যবহার করা এবং চাকরির বিজ্ঞাপন আসল কি না জানতে সরাসরি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা।
  • কারও কণ্ঠ শুনেছেন বা ভিডিও কলে দেখেছেন বলেই তাকে আসল ধরে না নেওয়া।

সাধারণভাবে তাদের পরামর্শ, অর্থ পরিশোধ, ব্যক্তিগত তথ্য প্রকাশ বা কোনো পদক্ষেপ নেওয়ার আগে থেমে ভাবুন। চাপ বা তাড়াহুড়ার ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ অপরাধীরা চায় আপনি ভাবার সময় পাওয়ার আগেই কাজটি করে ফেলুন।

সূত্র: বিবিসি 

/এসএইচএম/
সম্পর্কিত
প্রথমবার আর্কটিক, অ্যান্টার্কটিকা ও ছিংহাই-তিব্বত মালভূমিকে স্যাটেলাইট ইন্টারনেটে যুক্ত করলো চীন
অ্যালগরিদমচালিত ‘আন্দোলন’ রুখতে তৎপর ভারত, মেটাকে কঠোর বার্তা
‘বিশেষ ডিভাইসে’ হাত রেখে রোগ নির্ণয়, ১৫ বছর ধরে চিকিৎসার নামে প্রতারণা
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১
একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ: ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ: ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
প্রথমবার আর্কটিক, অ্যান্টার্কটিকা ও ছিংহাই-তিব্বত মালভূমিকে স্যাটেলাইট ইন্টারনেটে যুক্ত করলো চীন
প্রথমবার আর্কটিক, অ্যান্টার্কটিকা ও ছিংহাই-তিব্বত মালভূমিকে স্যাটেলাইট ইন্টারনেটে যুক্ত করলো চীন
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী