বক্তব্যে জীবনের ক্ষণস্থায়িত্বের কথা বলার পরই ক্রুশ ভেঙে পড়ে পাদ্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ১৬:৩৬ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৬:৩৬

ইকুয়েডরে গিটারের লাইভস্ট্রিমে ধর্মীয় বক্তব্য দেওয়ার সময় মাথার পেছনে বড় আকারের একটি ঝুলন্ত ক্রুশ ভেঙে পড়ে এক ক্যাথলিক পাদ্রীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনার ঠিক কিছুক্ষণ আগেই তিনি জীবন ও মৃত্যুর ক্ষণস্থায়িত্ব নিয়ে প্রার্থনাসভায় উপস্থিত ভক্তদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত পাদ্রীর নাম ফাদার প্যাট্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারি। তিনি গুয়ায়াকিল শহরের আওয়ার লেডি অব পারপেচুয়াল হেল্প গির্জার পারিশ পুরোহিত হিসেবে দায়িত্বে ছিলেন। গত শনিবার এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আর্চডায়োসিস অব গুয়ায়াকিল।

গির্জার লাইভস্ট্রিমে পুরো ঘটনাটি সরাসরি দৃশ্যমান হয়। পরবর্তীতে ভিডিওটি সরিয়ে নেওয়া হলেও এনবিসি নিউজের পর্যালোচনা করা ফুটেজে দেখা যায়, বেদি বা অল্টারের পেছনে দাঁড়িয়ে পাদ্রী প্রার্থনাসভা পরিচালনা করছিলেন। এ সময় দেয়াল থেকে হঠাৎ বিশালাকার কাঠের ক্রুশটি খুলে সরাসরি তার মাথার পেছনের অংশে এসে পড়ে। আঘাতের পর তিনি আর উঠে দাঁড়াতে পারেননি। উপস্থিত ভক্তদের কান্না ও আতঙ্কের চিৎকার শোনা যায় এবং অনেকে তাকে বাঁচাতে অ্যাম্বুলেন্সে খবর দেন। তবে চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছালে তাকেই মৃত ঘোষণা করা হয়।

ঘটনার ঠিক কিছুক্ষণ আগেই মোলিনারি জীবন ও মৃত্যুর অনিশ্চয়তা নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। তিনি উপস্থিত লোকজনকে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় অপচয় না করে ঈশ্বর ও প্রিয়জনদের সময় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একদিন আমরা সবাই মারা যাব। মাঝে মাঝে আমরা যেসব কাজে সময় ব্যয় করি, তা ঈশ্বরকে দেওয়া সময়ের মতো অর্থবহ হয় না। এরপর তিনি আশীর্বাদের প্রার্থনা শুরু করতেই পেছনের ক্রুশটি ভেঙে পড়ে।

আর্চডায়োসিস অব গুয়ায়াকিল এক শোকবার্তায় ফাদার মোলিনারির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। ভারী ক্রুশটি কীভাবে দেয়াল থেকে খুলে পড়ল, সে বিষয়ে গির্জা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

/এএ/
সম্পর্কিত
চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প ও শি
ধারের টেবিলে শুরু হওয়া যে কোম্পানি এখন ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে
হুথিদের দমনে ইরানের দ্বারস্থ তুরস্ক
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প ও শি
চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প ও শি
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ