সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা

বিনোদন ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ১৭:৫৮ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৭:৫৮

রবিবার (১৮ অক্টোবর) বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিচালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিনেতা অল্পের জন্য রক্ষা পেলেও গুলিবিদ্ধ হয়েছেন তার গাড়িচালক। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

তারকাদের লক্ষ্য করে গুলিচালনার ঘটনা অবশ্য নতুন নয়। গত কয়েক বছরে সালমান খান থেকে শুরু করে আরও একাধিক তারকার সঙ্গে এমন ঘটনা ঘটেছে।

একনজরে দেখে নেওয়া যাক সেই ঘটনাগুলি-

সালমান খান

তারকাদের উপর হামলার ঘটনাগুলির মধ্যে অন্যতম আলোচিত সালমান খানের বাড়ির সামনে গুলিচালনা। ২০২৪ সালের এপ্রিলে মোটরবাইকে চেপে আসা দুই ব্যক্তি মুম্বাইয়ের বান্দ্রায় তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে একাধিক রাউন্ড গুলি চালায়। পরে এই ঘটনার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ থাকার অভিযোগ সামনে আসে। এর পরেও সালমানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে খবর।

দিশা পাটানি

টাইগার শ্রফের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত অভিনেত্রী দিশা পাটানির পরিবারের বাড়ির বাইরেও গুলিচালনার ঘটনা ঘটে। ২০২৫ সালের আগস্টে উত্তরপ্রদেশের বরেলিতে তার বাড়ির সামনে গুলি চালানো হয়। এই ঘটনার দায় রোহিত গোদারা ও গোল্ডি বরার গ্যাং নিয়েছিল বলে দাবি করা হয়েছিল।

কপিল শর্মা

কমেডিয়ান কপিল শর্মার কানাডায় অবস্থিত ক্যাফে ‘ক্যাপস ক্যাফে’-র বাইরেও একাধিকবার গুলিচালনার ঘটনা সামনে আসে। রিপোর্ট অনুযায়ী, তিনটি পৃথক ঘটনায় ক্যাফেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। কপিলের শোয়ে এক বিতর্কিত অতিথিকে আমন্ত্রণ জানানোর পর এই ঘটনাগুলি ঘটে বলে দাবি করা হয়েছিল।

রোহিত শেঠি

২০২৬ সালের ফেব্রুয়ারিতে পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের জুহুতে অবস্থিত শেঠি টাওয়ারের বাইরেও গুলিচালনার ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় হামলাকারীরা পাঁচ রাউন্ড গুলি চালায়। ঘটনায় কারও প্রাণহানি না হলেও ভবনের প্রথম তলায় থাকা জিমের কাচ ভেঙে যায়। এই হামলার দায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত শুভম লোনকার নিয়েছিল।

এলভিশ যাদব

বিগ বস বিজয়ী ও ইউটিউবার এলভিশ যাদবের বাড়ির বাইরেও গুলিচালনার ঘটনা ঘটেছিল। এই হামলার দায় হিমাংশু ভাউ গ্যাং স্বীকার করেছিল বলে দাবি করা হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এপি ঢিলোঁ ও গিপ্পি গ্রেওয়াল

পাঞ্জাবি সংগীতজগতের দুই পরিচিত নাম এপি ঢিলোঁ ও গিপ্পি গ্রেওয়ালও গুলিচালনার ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। কানাডায় এপি ঢিলোঁর বাড়ির বাইরে গুলিচালনার ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ থাকার অভিযোগ ওঠে। অন্যদিকে, সালমান খানের সঙ্গে বন্ধুত্বের কারণে গিপ্পি গ্রেওয়ালকে নিশানা করা হয়েছিল বলে দাবি করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সালমানের সঙ্গে কাজ করলেই হত্যা, হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
সালমানের সঙ্গে কাজ করলেই হত্যা, হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
‘তুমি কি এখনও ভার্জিন?’, প্রশ্ন শুনেই করণ জোহরকে ‘ধমক’ সালমানের
‘তুমি কি এখনও ভার্জিন?’, প্রশ্ন শুনেই করণ জোহরকে ‘ধমক’ সালমানের
সালমান খানের সঙ্গে চাঁদনীর হ্যান্ডশেক, তারপর ৭দিন কী করেছিলেন নায়িকা
সালমান খানের সঙ্গে চাঁদনীর হ্যান্ডশেক, তারপর ৭দিন কী করেছিলেন নায়িকা
মুক্তিতে ফের অনিশ্চয়তায় সালমান খানের ‘মাতৃভূমি’, কারণ কী
মুক্তিতে ফের অনিশ্চয়তায় সালমান খানের ‘মাতৃভূমি’, কারণ কী
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’
দেড় দশক আগে যুবককে কটাক্ষ, মামলা রাখি সাওয়ান্তের বিরুদ্ধে
দেড় দশক আগে যুবককে কটাক্ষ, মামলা রাখি সাওয়ান্তের বিরুদ্ধে