শিক্ষার্থীদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্রেইন সিস্টেম

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ২১:৪১ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ২১:৪৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে ব্রেইন সিস্টেম লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। খবর বাসস।

এ সমঝোতার আওতায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মৌলিক এআই কোর্স চালু, উন্নত প্রশিক্ষণ, শিক্ষাক্রম উন্নয়ন, গবেষণা এবং ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ধানমন্ডিতে গত ১৭ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং ব্রেইন সিস্টেম লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া এতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এআই বিষয়ে প্রাথমিক ধারণা, সচেতনতা ও ব্যবহারিক দক্ষতা বাড়াতে একটি মৌলিক প্রশিক্ষণ কোর্স দেওয়া হবে। এ কোর্সের জন্য কোনও প্রশিক্ষণ ফি নেওয়া হবে না। তবে উভয় পক্ষের সম্মতিতে নামমাত্র নিবন্ধন ফি নির্ধারণ করা হতে পারে।

এছাড়া আগ্রহী শিক্ষার্থীদের জন্য উন্নত এআই কোর্স ও বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে, যার ফি ও শর্ত দুই প্রতিষ্ঠানের পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে।

এ ছাড়া শিল্পখাতের বর্তমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাক্রম পর্যালোচনা ও হালনাগাদ, শ্রমবাজারের প্রবণতা এবং দক্ষতার চাহিদা নিয়ে যৌথ গবেষণা, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন, ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ তৈরিতেও কাজ করবে দুই প্রতিষ্ঠান। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনও এআই প্রতিষ্ঠানের এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষর এটিই প্রথম। এ উদ্যোগের মাধ্যমে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ পাবেন এবং পরিবর্তিত শ্রমবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া ও আন্তর্জাতিক ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম এবং ব্রেইন সিস্টেম লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন ও পরিচালক এস কে তারেক উপস্থিত ছিলেন।

/এএ/
সম্পর্কিত
নতুন ফোন বা হার্ডড্রাইভে পুরো স্টোরেজ ব্যবহার করা যায় না কেন?
সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করার আগে ফেক না আসল যাচাই করবেন যেভাবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনালে আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
সর্বশেষ খবর
পদ্মা ব্যারাজ থেকে আন্তর্জাতিক বিমানবন্দর, প্রধানমন্ত্রীর কাছে যত প্রত্যাশা রাজশাহীবাসীর
পদ্মা ব্যারাজ থেকে আন্তর্জাতিক বিমানবন্দর, প্রধানমন্ত্রীর কাছে যত প্রত্যাশা রাজশাহীবাসীর
ঘরহারা দুই শতাধিক পরিবার
ঘরহারা দুই শতাধিক পরিবার
বাংলাদেশ দলে খেলে ‘হতাশ’ হামজা, ডুলি কী বলছেন?
বাংলাদেশ দলে খেলে ‘হতাশ’ হামজা, ডুলি কী বলছেন?
ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা না থাকলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এমডি হওয়া যাবে
ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা না থাকলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এমডি হওয়া যাবে
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক