মাঠজুড়ে এক হাজার নীরব মূর্তি, কী বার্তা দেয় তারা?

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৬

ফিনল্যান্ডের এক নির্জন মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে হাজারেরও বেশি এক মানবাকৃতি মূর্তি। কোনও মুখ নেই, নেই কণ্ঠস্বর বা চলাফেরা; কেবল যেন একই দিকে নিঃশব্দে তাকিয়ে আছে সবাই! এরা পরিচিত দ্য সাইলেন্ট পিপল বা নীরব মানুষ নামে, যারা ১৯৮০-এর দশক থেকে একভাবে এই মাঠে জায়গা দখল করে রয়েছে।

কাঠামো অত্যন্ত সাধারণ হলেও অদ্ভুত এক শিহরণ তৈরি করে এসব মূর্তি। প্রতিটি মানবাকৃতি তৈরিতে ব্যবহৃত হয়েছে মাত্র দুটি কাঠের টুকরো, আর মাথার অংশটি তৈরি খড় দিয়ে ঢাকা। চোখ, নাক কিংবা মুখ না থাকলেও পুরো জনতা যেন একটি নির্দিষ্ট দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে।

চলাফেরা না করলেও ঋতু পরিবর্তনের সঙ্গে বদলে যায় এদের পোশাক। দান করা কাপড়ে সাজানো হয় প্রতিটি মূর্তিকে এবং বছরে দুবার এই পোশাক পরিবর্তন করা হয়। ফিনল্যান্ডের হাড়কাঁপানো শীতের আগমন ঘটলে তাদের গায়ে জড়িয়ে দেওয়া হয় ভারী কোট বা জ্যাকেট।

গা ছমছমে এই শিল্পকর্মটির স্রষ্টা ফিনল্যান্ডের প্রখ্যাত শিল্পী রেজিও কেলা। তবে ১৯৮০-এর দশকে এটি তৈরির পর থেকে তিনি কখনোই এর আসল অর্থ প্রকাশ করেননি। তারা কি কোনও শোকাহত দল? প্রতিবাদকারী? নাকি অলৌকিক কোনও দৃশ্যের দর্শক, সে রহস্য রহস্যই রয়ে গেছে। দশকের পর দশক পেরিয়ে গেলেও কেলা-র এই মুখহীন নীরব জনতা আজও স্ক্যান্ডিনেভিয়ার অন্যতম এক আজব ও রহস্যময় দৃশ্য।

সূত্র: রিপলি’স

/এএ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স
ইউরোপে কি আরব বসন্তের পুনরাবৃত্তি, ৯ দেশের বিক্ষোভ কি সমন্বিত?
কিম জং উনের মৃত্যুর গুজব, ছবি প্রকাশ করে উড়িয়ে দিলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
আজকের বাজারে স্বর্ণের ভরি কত?
আজকের বাজারে স্বর্ণের ভরি কত?
নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স
নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক