ফেসবুকে বড় ধরনের পরিবর্তন, উঠে যাচ্ছে বহুল ব্যবহৃত যে ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
২১ অক্টোবর ২০২৬, ১৪:২৩ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৪:৫৩

ফেসবুকে পোস্ট, ছবি, ভিডিও ও রিলস কত মানুষের কাছে পৌঁছাচ্ছে তা পরিমাপের সুপরিচিত মেট্রিক ‘রিচ’ বন্ধ করতে যাচ্ছে মেটা। ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে ‘ভিউয়ারস’ নামের নতুন মেট্রিক চালু হতে যাচ্ছে। ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এত দিন কোনও পোস্ট বা কনটেন্ট কতটি পৃথক অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা জানার জন্য ‘রিচ’ ব্যবহার করা হতো। তবে আগামী ৩১ অক্টোবর থেকে এটি আর পাওয়া যাবে না। এর বদলে কতটি অনন্য বা ইউনিক অ্যাকাউন্ট কনটেন্টটি দেখেছে, তা পরিমাপ করবে ‘ভিউয়ারস’ মেট্রিক।

এই নতুন ব্যবস্থার ফলে ফেসবুক পেজ পরিচালনাকারী, কনটেন্ট নির্মাতা, সংবাদমাধ্যম ও ডিজিটাল বিপণনকর্মীদের কাজের ধারায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে পেজ পরিচালকেরা পোস্ট, ছবি, ভিডিও ও রিলসের পারফরম্যান্স ও দর্শকসংক্রান্ত তথ্য আরও বিশ্লেষণাত্মকভাবে বুঝতে পারবেন, যা ভবিষ্যতের কনটেন্ট ও প্রচারের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে ‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতি এক না হলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের তুলনা করা কঠিন হয়ে পড়তে পারে। এর ফলে কনটেন্টের দীর্ঘমেয়াদি পারফরম্যান্স মূল্যায়ন এবং আগের বিপণন কৌশলের কার্যকারিতা বিচারে নতুন করে হিসাব মেলাতে হতে পারে।

এমন পরিস্থিতিতে ফেসবুক পেজ পরিচালকদের পুরোনো পরিসংখ্যান ও প্রতিবেদন দ্রুত সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন মেট্রিকের হিসাব পদ্ধতি আগেভাগেই বুঝে নিলে পরিবর্তনের পরও কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণ ও ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে।

/এএস/ 
সম্পর্কিত
গুগল ক্লাউডে বিভ্রাট, যুক্তরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত
ইউক্রেনের অজান্তেই স্টারলিংক সেবা সীমিত করেন মাস্ক: ওয়াল স্ট্রিট জার্নাল
এক হচ্ছে টেসলা ও স্পেসএক্স! একীভূতকরণের ইঙ্গিত মাস্কের
সর্বশেষ খবর
প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকায় ১৬ হাজার পুলিশ: ডিএমপি
প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকায় ১৬ হাজার পুলিশ: ডিএমপি
কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জনে মানুষের ঢল, ভক্তদের আহ্বান ‘আবার দেখা হবে’
কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জনে মানুষের ঢল, ভক্তদের আহ্বান ‘আবার দেখা হবে’
একদিনে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০১০
একদিনে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০১০
ভূরিভোজে পেটের গোলমাল এড়াবেন কীভাবে?
ভূরিভোজে পেটের গোলমাল এড়াবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান