চিকিৎসকের পরামর্শে বিশ্রাম, ক্ষমা চাইলেন অমিতাভ

বিনোদন ডেস্ক
২২ অক্টোবর ২০২৬, ০৮:০০ আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৮:০০

চলতি মাসের শুরুতে  ‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি পর্বে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, আগের দিনের শুটিংয়ের সময় তার হাঁটুতে চোট লেগেছে। এবার কয়েক দিনের বিশ্রাম নেওয়ার পরামর্শ পাওয়ার কথা জানালেন বলিউডের এই মেগাস্টার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের শারীরিক অবস্থা নিয়ে একটি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে তাকে কয়েক দিন বিশ্রাম নিতে হবে।

অমিতাভ লেখেন, ‘আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। কয়েক দিন বিশ্রাম নেওয়া এবং সুস্থ হয়ে ওঠার জন্য আমাকে পরামর্শ দেওয়া হয়েছে। তাই আমি কিছু লিখতে পারছি না।’

এদিকে, মে মাসেও অমিতাভ বচ্চনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর ছড়িয়েছিল। পরে  ই-টাইমস এর এক প্রতিবেদনে দাবি করা হয়, খবরটি সঠিক নয়। প্রতিবেদন অনুযায়ী, নিয়মিত মাসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি নানাবতী হাসপাতালে গিয়েছিলেন এবং সেদিনই বাড়ি ফিরে আসেন।

বর্তমানে কয়েক দিনের বিশ্রাম নেওয়ার পরামর্শ পাওয়ার কথা নিজেই জানিয়েছেন অমিতাভ বচ্চন। তার দ্রুত সুস্থতা কামনা করছেন অনুরাগীরা।

/এনআই/
সম্পর্কিত
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
 আবারও এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী, কবে-কোথায় দেখা যাবে
 আবারও এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী, কবে-কোথায় দেখা যাবে
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
বিনোদন বিভাগের সর্বশেষ
মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’
মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
গুলি-কাণ্ডের পরে ভুয়া এআই ভিডিও, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি টাইগারের টিমের
গুলি-কাণ্ডের পরে ভুয়া এআই ভিডিও, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি টাইগারের টিমের
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই