প্রশ্ন করতেই চটলেন ট্রাম্প, সাংবাদিকদের বললেন ‘বোকা ও নির্বোধ’

আন্তর্জাতিক ডেস্ক 
২২ অক্টোবর ২০২৬, ১১:২৩ আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১১:২৩

রাশিয়ায় চার বছর ধরে কারাবন্দি এক মার্কিন নাগরিকের মুক্তির পর দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা নিয়ে হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় সিএনএন এবং এবিসি নিউজের দুই নারী সাংবাদিককে ‘নির্বোধ’ ও ‘কম বুদ্ধিসম্পন্ন’ বলে ব্যক্তিগত আক্রমণ ও গালিগালাজ করেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ খবর জানিয়েছে। 

ইউক্রেনের হয়ে ভাড়াটে যোদ্ধা হিসেবে লড়াইয়ের অভিযোগে রাশিয়ায় কারাবন্দি থাকা ৭৪ বছর বয়সী মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডের মুক্তির পরপরই বুধবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প।

ঘটনাস্থলে সিএনএনের প্রতিনিধি কেইটলান কলিন্স পুতিনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললে ক্ষিপ্ত হয়ে ওঠেন ট্রাম্প। জবাবে ট্রাম্প দাবি করেন, নিষেধাজ্ঞা বহাল রাখলে এই আমেরিকানকে মুক্ত করা সম্ভব হতো না এবং তাকে আরও ২৫ বছর কারাদণ্ড ভোগ করতে হতো।

কলিন্স পুনরায় এ নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প সরাসরি তাকে আক্রমণ করে বলেন, ‘আপনি কী বলছেন নিজেই জানেন না। আপনি একজন ডামি বা বোকা, আপনি কম বুদ্ধিসম্পন্ন একজন মানুষ এবং আপনি সিএনএনের জন্য কাজ করেন’। তিনি আরও যোগ করেন, যখন আপনি একটি চুক্তির কাছাকাছি থাকেন এবং খুব স্পর্শকাতর দরকষাকষি চলে, তখন আপনি নিষেধাজ্ঞা চাপাতে পারেন না।

পরবর্তীতে এবিসি নিউজের এক নারী সাংবাদিক একই প্রসঙ্গ তুলে জিজ্ঞেস করেন-হাবার্ডের মুক্তি নিশ্চিত করতে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা কি মস্কোকে কোনও ছাড় দেওয়া নয়? প্রশ্ন শুনেই ক্ষোভে ফেটে পড়েন ট্রাম্প। ওই সাংবাদিকের দিকে কড়া চোখে তাকিয়ে ও আঙুল উঁচিয়ে ট্রাম্প জিজ্ঞেস করেন, ‘আপনি কি একজন নির্বোধ লোক? আপনি কার জন্য কাজ করেন?’

সাংবাদিক তার প্রতিষ্ঠানের নাম এবিসি নিউজ বলে জানানোর পর ট্রাম্প বলেন, আপনি একজন বোকা মানুষ। আর যাই হোক, আপনাদের নেটওয়ার্কটি সবচেয়ে বাজে।

/এএস/ 
সম্পর্কিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
ক্যানসার মুক্ত পোপ লিও, প্রয়োজন নেই থেরাপির: চিকিৎসক
‘যেখানে ওসামা বিন লাদেনকে খুঁজে পাওয়া গিয়েছিল, সেখানেই আছেন দাউদ ইব্রাহিম’
সর্বশেষ খবর
নৌপথে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নৌপথে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
দুই শাড়িতে মিমের বিজয়া সাজ, নজর কাড়লো রাজকীয় লুক
দুই শাড়িতে মিমের বিজয়া সাজ, নজর কাড়লো রাজকীয় লুক
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা অজি পেসার নিষিদ্ধ
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা অজি পেসার নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট