শান্তিতে ফুটবল ম্যাচ দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে বেসমেন্টে ফেলে রাখলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক 
২৩ অক্টোবর ২০২৬, ১০:০০ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১০:০০

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে ফুটবল ম্যাচ নির্বিঘ্নে বা শান্তিতে দেখার জন্য স্ত্রীকে বাড়ির বেসমেন্টে একটি চেয়ারের সঙ্গে টেপ দিয়ে বেঁধে রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অপহরণ, পারিবারিক সদস্যকে মারধরসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম টেরি ওয়ার্ড। ৬৪ বছর বয়সী এই ব্যক্তি রিচমন্ডের বার্ড পার্কের কাছে মেপলউড অ্যাভিনিউ এলাকার বাসিন্দা। গত রবিবার (১১ অক্টোবর) ওই বাড়ি থেকে পারিবারিক বিশৃঙ্খলা ও সহিংসতার খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়।

স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে পুলিশ সদস্যরা টেরির বাড়িতে পৌঁছান। সেখানে এসে তার স্ত্রীর হাতে লালচে দাগ ও কস্টেপের অবশিষ্টাংশ দেখতে পান তারা। সংবাদমাধ্যম ডব্লিউএফএলএ নিউজ চ্যানেল ৮-এর প্রতিবেদন অনুযায়ী, টেরি তার স্ত্রীকে চেয়ারে বেঁধে রাখার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। ভুক্তভোগী নারী তদন্তকারীদের জানান, তাকে প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট সেভাবে আটকে রাখা হয়েছিল।

আদালতে পেশ করা ফৌজদারি অভিযোগে এক পুলিশ কর্মকর্তা উল্লেখ করেন, টেরি নিজেই তার স্ত্রীকে কস্টেপ দিয়ে বেঁধে মাটির নিচের ঘরে রেখে আসার কথা স্বীকার করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ঘটনাস্থলে পৌঁছানোর পর ভুক্তভোগী নারী জানান যে তার স্বামী তাকে বাড়ির বেসমেন্টে কস্টেপ দিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছিলেন। পরে জিজ্ঞাসাবাদে টেরি নিজেও এই ঘটনার সত্যতা স্বীকার করেন। অদ্ভুত ও বিস্ময়কর এই ঘটনায় অভিযুক্ত টেরির বিরুদ্ধে গুরুতর অপহরণের পাশাপাশি পরিবারের সদস্যের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

যদিও কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে বিস্তারিত আর কিছু প্রকাশ করেনি, তবে ঘটনাটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্রেফ খেলা দেখার জন্য নিজের জীবনসঙ্গীর ওপর কীভাবে কেউ এমন নির্যাতন চালাতে পারে, তা নিয়ে নেটিজেনদের মধ্যে জোর আলোচনা চলছে। ভাইরাল হওয়া ছাড়াও এই ঘটনাটিকে পারিবারিক সহিংসতা এবং বেআইনিভাবে আটকে রাখার গুরুতর অভিযোগ হিসেবে বিবেচনা করছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
অরুণাচল সীমান্তে এখনও মুখোমুখি ভারত-চীন, প্রথমবার স্বীকার করলো আইটিবিপি
বরিশালে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার
সৌদি ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করলো দুই দেশ
সর্বশেষ খবর
গৃহকর্মীর শ্রম আছে, স্বীকৃতি আছে কি? 
গৃহকর্মীর শ্রম আছে, স্বীকৃতি আছে কি? 
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
মেসিকে দেখতে হাত কাটলেন ভক্ত!
মেসিকে দেখতে হাত কাটলেন ভক্ত!
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’