ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান

বিনোদন ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৯ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৯

আসন্ন ‘আইফা ২০২৭’ এর প্রচার উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে কারিনা কাপুর খানের সাথে স্টাইলিশ লুকে হাজির হন বলিউড অভিনেতা সালমান খান। তবে ছবি তোলার ঝলমলে আবহের মাঝেই পাপারাজ্জিদের উদ্দেশ্যে আবারও আগের বার্তা স্মরণ করিয়ে দেন তিনি।

সেলেব্রিটিদের আপত্তিকর কোণ থেকে ছবি তোলার অভ্যাসের কঠোর সমালোচনা করে আলোকচিত্রীদের উদ্দেশ্যে অভিনেতা স্পষ্ট বলেন— ‘অন্তত এটুকু সম্মান তোমরা দিতেই পারো।’

ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় সালমান পাপারাজ্জিদের তাদের সীমারেখা বজায় রাখার কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘পেছনের দিকের কথা কিন্তু মনে রেখো! তোমরা সবাই অন্তত এটুকু সম্মান তো নিশ্চয়ই দিতে পারো।’

তিনি জানান, যে সমস্ত অভিনেত্রীরা পেছনের দিক থেকে ছবি তুলতে নিষেধ করেন এবং যারা আপত্তি জানান না—উভয়ের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা চিত্র সাংবাদিকদের থাকা উচিত।

গত সেপ্টেম্বর মাসে ‘বিগ বস ২০’-এর এক পর্বে পেছনের দিক থেকে নারী সেলেব্রিটিদের কুরুচিকর ছবি তোলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন ভাইজান।

নায়ক বলেছিলেন— পেছন দিক থেকে যে ছবিগুলো নেওয়া হয়, তা কোনও নায়িকা পছন্দ করেন না। ৯০% মেয়ে এবং যারা এখন মা হয়েছেন, তারা কেউ এটা চান না। যে নারীরা এটা পছন্দ করেন না, তাদের উচিৎ পেছন ফিরে এমন পাপারাজ্জিদের সপাটে চড় মারা! ওদের বলা উচিত নিজেদের মা-বোনের ছবি এভাবে তুলে দেখাতে। জঘন্য মানসিকতা!'

যারা এই ধরনের কুরুচিকর ভিডিও ও ছবি সামাজিকমাধ্যমে মিডিয়ায় ছড়িয়ে দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন অভিনেতা।

আইফা অ্যাওয়ার্ডসের ২৭তম আসর অনুষ্ঠিত হতে চলেছে আবুধাবির ইয়াস আইল্যান্ডের ‘ইত্তিহাদ অ্যারেনা’। ২০২৭ সালের ২২ ও ২৩ জানুয়ারি হবে এটি।

এই জমকালো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন বরুণ ধাওয়ান ও অনন্যা পান্ডে। তাঁদের সঙ্গে যোগ দেবেন করণ জোহর এবং মণীশ পল।

/এনআই/
সম্পর্কিত
বলিউডের তিন তারকাকে খুনের ছক, ৩ মাস ধরে চলেছে পরিকল্পনা
বলিউডের তিন তারকাকে খুনের ছক, ৩ মাস ধরে চলেছে পরিকল্পনা
সালমান খানকে টার্গেট করতে ব্যর্থ হয়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানায় বিষ্ণোই গ্যাং
সালমান খানকে টার্গেট করতে ব্যর্থ হয়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানায় বিষ্ণোই গ্যাং
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’
পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন
পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন