মোজতবা খামেনি পুরোপুরি সুস্থ, চালাচ্ছেন দেশও: ইরানি কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক 
২৩ অক্টোবর ২০২৬, ১৫:৪৯ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৫:৪৯

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় আহত হওয়ার দীর্ঘ আট মাস পর সুস্থতার বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দীর্ঘদিন জনসমক্ষে না আসায় তার শারীরিক অবস্থা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হলেও দেশের প্রেসিডেন্টের সঙ্গে টানা ৭ ঘণ্টার এক দীর্ঘ বৈঠক করে নিজের সক্রিয় উপস্থিতির কথা জানিয়ে দিয়েছেন তিনি।

ইরানের জ্যেষ্ঠ কূটনীতিক আবদুল মজিদ হাকিম ইলাহি মোজতবা খামেনির সুস্থতার তথ্য নিশ্চিত করে জানান, গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সর্বোচ্চ নেতার প্রতিনিধিসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে টানা সাত ঘণ্টা আলোচনা করেছেন মোজতবা খামেনি।

কূটনীতিক ইলাহি বলেন, মোজতবা খামেনি অত্যন্ত চমৎকার স্বাস্থ্যে আছেন এবং স্বাভাবিকভাবে নিজের কাজ পরিচালনা করছেন। এমনকি দুই দিন পর এখানে আসতে যাওয়া আমাদের পার্লামেন্ট স্পিকারও গতকাল নিশ্চিত করেছেন যে তিনি তার সাথে কয়েক ঘণ্টা বৈঠক করেছেন। যারা তার সাথে সাক্ষাৎ করেছেন, তারা আমাকে নিশ্চিত করেছেন যে তিনি পুরোপুরি সুস্থ আছেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনেই বিমান হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বাবার মৃত্যুর পরপরই মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত করা হয়। তবে ঐ একই হামলায় তিনি নিজেও আহত হন। গত জুলাইয়ে অনুষ্ঠিত বাবার শেষ বিদায়ে প্রকাশ্যে না আসায় তার আঘাতের তীব্রতা, এমনকি হত্যাকাণ্ডের আশঙ্কায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়ে ইরানি কূটনীতিক ইলাহি জানান, নিরাপত্তার স্বার্থেই তিনি গণমাধ্যমের সামনে আসেননি। তবে তিনি তার বাবার জানাজায় অংশ নিয়েছিলেন এবং ইদানিং রাতে গোপনে রাজপথে সাধারণ মানুষের বিক্ষোভ কর্মসূচীতেও যোগ দিচ্ছেন।

বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া বিধ্বংসী যুদ্ধ ও দেশের নড়বড়ে অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ সংকট মোকাবিলা করছে ইরান। ইরানি কর্মকর্তা ও জ্যেষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, শারীরিক আঘাতের চিকিৎসা নেওয়ার পাশাপাশি নিরাপত্তার কারণে মোজতবা খামেনি লোকচক্ষুর আড়ালে থেকেই দেশের শাসনভার সামলাচ্ছেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর চূড়ান্ত অনুমোদন তিনি নিজেই দিচ্ছেন, তবে দৈনিক প্রশাসনিক কাজের দায়িত্ব শীর্ষ সহযোগীদের একটি দলের ওপর বণ্টন করে দিয়েছেন।

এদিকে চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আট মাস ধরে চলা এই যুদ্ধে ইরানের নেতৃত্বে কারা রয়েছে তা কেউ জানে না। একই সাথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে অস্পষ্টতার কথা তুলে ধরেন।

মার্কিন শীর্ষ কর্তাদের এই দাবি নস্যাৎ করে দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মার্কিন কর্মকর্তারা খুব ভালো করেই জানেন ইরানের সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা কীভাবে চলে এবং তাদের সমকক্ষ কারা শাসন পরিচালনা করছেন।

সূত্র: আল জাজিরা, এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
গুপ্তচরবৃত্তির অভিযোগে আদালতে ব্রিটিশ নাবিক
ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
হামলার পর পুরো পশ্চিম তীরে ‘পূর্ণ লকডাউনের’ নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়, ভিডিও ভাইরাল
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়, ভিডিও ভাইরাল
৫২-তেও ফিট কারিশমা, রহস্য জানালেন পুষ্টিবিদ
৫২-তেও ফিট কারিশমা, রহস্য জানালেন পুষ্টিবিদ
আ.লীগকে নিয়ে অতিরিক্ত মাতামাতি বুমেরাং হতে পারে: সাইফুল হক
আ.লীগকে নিয়ে অতিরিক্ত মাতামাতি বুমেরাং হতে পারে: সাইফুল হক
ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের