রুশ ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে তেলবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬, ২১:৪৮ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ২১:৪৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্প্রতি হওয়া একটি চুক্তির অধীনে প্রথমবার রুশ ডিজেল নিয়ে একটি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছে। জাহাজ ট্র্যাকিং সংক্রান্ত তথ্যের বরাতে শুক্রবার এ খবর জানা গেছে।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটিতে জ্বালানি ডিজেলের রেকর্ড দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে চলতি মাসে এই চুক্তির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির জন্য ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার কিছু অংশ শিথিল করেছেন। পাশাপাশি বিশ্ববাজারে দাম কমাতে জরুরি রিজার্ভ থেকে তেল না ছাড়লে ইউরোপে মার্কিন ডিজেল রফতানি বন্ধের হুমকিও দেন তিনি।

শিপিং ডেটা প্রস্তুতকারী সংস্থা এলএসইজি-এর তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর রাশিয়ার বাল্টিক বন্দর প্রিমোরস্ক থেকে মাল্টার পতাকাবাহী মাঝারি আকারের ট্যাঙ্কার আগিওই ফ্যানেন্দেস ৪০ হাজার মেট্রিক টন আল্ট্রা-লো সালফার ডিজেল নিয়ে রওয়ানা হয়। জাহাজটি আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালে রুশ জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা জারির পর এটাই প্রথম যুক্তরাষ্ট্রে আসা কোনও রুশ তেলের চালান।

শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিয়মিত কনফারেন্স কলে প্রথম চালান ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার জানা মতে, প্রথম ট্যাঙ্কারটি তার ক্রেতাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার খবর পাওয়া গেছে। এরপর থেকে নিয়মিত গতিতে পরবর্তী চালানগুলো যেতে থাকবে।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, রাশিয়া তাৎক্ষণিকভাবে ৩ লাখ মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে পাঠাবে। পরবর্তীতে নভেম্বরে আরও ৫ লাখ টন এবং তার পরপরই ১ মিলিয়ন টন ডিজেল সরবরাহ করা হবে।

এর আগে ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপীয় ইউনিয়ন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে রাশিয়া মূলত তুরস্ক, ব্রাজিল ও আফ্রিকায় ডিজেল রফতানি করে আসছিল। এই চুক্তির মাধ্যমে রাশিয়া নিজের আরোপিত ডিজেল রফতানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

ক্রেমলিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ জানান, চুক্তিটির জটিল অর্থ পরিশোধ সংক্রান্ত বিষয় নিষ্পত্তিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় তাদের সার্বভৌম ওয়েলথ ফান্ডের সাহায্য চেয়েছে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, চলতি বছরের শেষের মধ্যে রাশিয়া আগের মতো প্রতি মাসে ৩০ থেকে ৩৫ লাখ টন ডিজেল রফতানির ধারায় ফিরে আসবে।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
কানাডায় ভিসা আবেদনে জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
মেলানিয়ার একক মধ্যস্থতায় এক শহরে যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন
হেবরনে হামলায় ইসরায়েলি দুই সেনা নিহত
সর্বশেষ খবর
অপরাধী ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষায় নতুন চ্যালেঞ্জ 
অপরাধী ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষায় নতুন চ্যালেঞ্জ 
গেন্ডারিয়ার সেই ঘুণ্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৮
গেন্ডারিয়ার সেই ঘুণ্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৮
পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ
পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ
শনিবার চার ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার চার ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত