ফের ‍যুদ্ধের দামামা: ওয়াশিংটনকে আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার ইরানে হামলা করলে উপসাগরীয় অঞ্চলের সাবমেরিন যোগাযোগ ক্যাবলকে লক্ষ্যবস্তু করার বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে তেহরান। ইরানের দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে এ কথা বলেছেন।

ওয়াশিংটনের সঙ্গে কূটনীতি ভেঙে পড়লে নতুন কোনও সংঘাতে অঞ্চলটির সাবমেরিন ক্যাবল লক্ষ্যবস্তু হতে পারে বলে ইরানি কর্মকর্তাদের সতর্কবার্তার পর তাদের এ মন্তব্য এলো।

নাম প্রকাশ না করার শর্তে কথা বলা দুই ইরানি নিরাপত্তা কর্মকর্তা সামান্য বিস্তারিত জানিয়েছেন। তেহরান কীভাবে বা ঠিক কোথায় এসব হামলা চালাবে, তা তারা বলেননি। তবে একজন বলেছেন, হামলার পর মেরামত ঠেকিয়ে ইন্টারনেট সংযোগসহ যোগাযোগ বিঘ্নের মেয়াদ দীর্ঘায়িত করতে চাইবে ইরান। কর্মকর্তাদের একজন বলেন, ইরান আক্রান্ত হলে আর কোনও রেডলাইন থাকবে না...সাবমেরিন ক্যাবল থেকে শুরু করে গোপন ঘাঁটিসহ সামরিক ঘাঁটি পর্যন্ত হামলা চলবে।

ওই কর্মকর্তা ওয়াশিংটনকে আগুন নিয়ে না খেলতে সতর্ক করেন। তিনি বলেন, সাবমেরিন ক্যাবলে ইরানের পূর্ণ প্রবেশাধিকার আছে এবং সহজেই সেগুলো ধ্বংস করতে পারে।

বুধবার ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) রাজনৈতিকবিষয়ক উপপ্রধান ইয়াদোল্লাহ জাভানি বলেন, ইরানের অবকাঠামো আক্রান্ত হলে হরমুজ প্রণালির নিচের সাতটি প্রধান ইন্টারনেট ক্যাবল লক্ষ্যবস্তু করতে পারে ইরান।

জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) তথ্য অনুযায়ী, বৈশ্বিক ইন্টারনেট ট্রাফিকের প্রায় ৯৯ শতাংশ বহন করে সাবমেরিন ক্যাবল। তবে টেলিযোগাযোগ গবেষণা সংস্থা টেলিজিওগ্রাফির গবেষণা পরিচালক অ্যালান মোল্ডিন বলেন, আন্তর্জাতিক ব্যান্ডউইথের ১ শতাংশেরও কম হরমুজ প্রণালি দিয়ে যায়, তাই ইরানের এ ধরনের হামলার বৈশ্বিক প্রভাব সীমিত হতে পারে।

সূত্র: রয়টার্স

/এসএইচএম/
সম্পর্কিত
জাতিসংঘ দিবস বিভেদের বদলে সংলাপ, সংঘাতের বদলে সহযোগিতা: জাতিসংঘ মহাসচিব
মোদির বাসভবন এলাকার সংস্কারে হুমকিতে শতবর্ষী মসজিদ-মন্দির
‘ক্ষমতার জন্য সবকিছুই করতে পারেন নেতানিয়াহু’
সর্বশেষ খবর
আ.লীগের অফিস হয়ে গেলো এনসিপির জেলা কার্যালয়!
আ.লীগের অফিস হয়ে গেলো এনসিপির জেলা কার্যালয়!
সংকটাপন্ন অবস্থায় কিংবদন্তি রেফারি মনসুর আজাদ
সংকটাপন্ন অবস্থায় কিংবদন্তি রেফারি মনসুর আজাদ
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
শেষ পাঁচ ওভারে তিলক-রেড্ডির ঝড়ে জিতলো ভারত
শেষ পাঁচ ওভারে তিলক-রেড্ডির ঝড়ে জিতলো ভারত
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে