আসিফের গাড়িতে গুলি, ওমর সানী বললেন ‘অশনি সংকেত’

বিনোদন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৬, ১৩:৪৫ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৪:১৩

সংগীতশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে এটিকে  ‘একটা অশনি সংকেত’ বলে মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী।

পোস্টে তিনি লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না। আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ ভালো রাখুন তোমাকে।’

পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার সময় গাড়ির ভেতরে ছিলেন না আসিফ আকবর।

ফলে তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো জানা যায়নি। আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তের বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি।

/এনআই/
সম্পর্কিত
‘সিএনজিতে এসে’ আসিফের গাড়িতে গুলি করলো কে? যেসব তথ্য দিলো পুলিশ 
‘সিএনজিতে এসে’ আসিফের গাড়িতে গুলি করলো কে? যেসব তথ্য দিলো পুলিশ 
আসিফের গাড়িতে গুলি, ফেসবুক পোস্টে কী বললেন স্ত্রী
আসিফের গাড়িতে গুলি, ফেসবুক পোস্টে কী বললেন স্ত্রী
কণ্ঠশিল্পী আসিফের গাড়িতে গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না: জামায়াত 
কণ্ঠশিল্পী আসিফের গাড়িতে গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না: জামায়াত 
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন
প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন
কারিনার চোখে সাইফ কেমন স্বামী, জবাবে কী বললেন অভিনেতা
কারিনার চোখে সাইফ কেমন স্বামী, জবাবে কী বললেন অভিনেতা
আসিফের গাড়িতে গুলি, ফেসবুক পোস্টে কী বললেন স্ত্রী
আসিফের গাড়িতে গুলি, ফেসবুক পোস্টে কী বললেন স্ত্রী
জন্মদিনে কী চাওয়া পরীমণির
জন্মদিনে কী চাওয়া পরীমণির