‘আজই’ ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
২৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০২

ইরানের ওপর নতুন করে সামরিক হামলার পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন যেকোনও সময় এমনকি আজ ‘রবিবারই’ তেহরানের ওপর হামলা চালাতে পারে। তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে একটি বড় ও সুন্দর চুক্তি হওয়ার সম্ভাবনাও খোলা রেখেছেন তিনি।

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য হামলা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ভাবছি, হয়তো রবিবারই হতে পারে’। এ সময় তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা কি আসলেই মনে করেন আমি আপনাদের বলে দেব যে আমি এটা করতে যাচ্ছি কি না?’

তবে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর মাধ্যমে ইরান চাইলে সামরিক পদক্ষেপ এড়াতে পারে। তার ভাষ্য, ‘তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু সমস্যা হলো তারা কি চুক্তি টিকিয়ে রাখবে?’

যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টের দাবি, তার মূল লক্ষ্য ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। এর আগে বি-২ বোমারু বিমান দিয়ে চালানো মার্কিন অপারেশন দীর্ঘস্থায়ী ফলাফলের নিশ্চয়তা দিতে পারত না উল্লেখ করে তিনি বলেন, আমাকে এটি স্থায়ীভাবে সমাধান করতে হবে। এটাই একমাত্র কারণ, যার জন্য আমি এটি করছি।

সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও দাবি করেন, যুদ্ধের আগের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে তেলের চালান বৃদ্ধি পেয়েছে, যদিও তিনি এ বিষয়ে কোনও নির্দিষ্ট পরিসংখ্যান দেননি।

সামনের দিনে কী ঘটতে যাচ্ছে সে বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না জানিয়ে তিনি সামরিক পদক্ষেপ এবং আলোচনা- উভয় পথেরই খোলা রেখেছেন। ট্রাম্প বলেন, আমাকে বিষয়টি শেষ করে দিতে হতে পারে, অথবা হয়তো তারা একটি চুক্তি করবে। তবে আমি নিশ্চিত নই। যেকোনও উপায়েই হোক, আমরাই জিতবো।

উল্লেখ্য গত ফেব্রুয়ারি মাসে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে শুরু হওয়া এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাতে রূপ নেয়। পরবর্তীতে যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি চূড়ান্ত করার সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যের এই সংকট এখনও অমীমাংসিতই রয়েছে। 

সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি

/এএস/ 
সম্পর্কিত
যুদ্ধের কারণে খাবার জোগাড়ে হিমশিম খাচ্ছেন বহু মানুষ: পেজেশকিয়ান
‘কার সঙ্গে আলোচনা করছি বুঝতে ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে’
মক্কা-মদিনায় হামলার খবর অস্বীকার হুথিদের
সর্বশেষ খবর
ফেসবুকে লিংক শেয়ারে অর্থ দাবি মেটার, বিপাকে সরকারি ও নন-প্রফিট পেজ
ফেসবুকে লিংক শেয়ারে অর্থ দাবি মেটার, বিপাকে সরকারি ও নন-প্রফিট পেজ
কৃত্রিম বন তৈরির নতুন পদ্ধতি মিয়াওয়াকি, বরেন্দ্রের লাল মাটিতে সোহেলের চমক
কৃত্রিম বন তৈরির নতুন পদ্ধতি মিয়াওয়াকি, বরেন্দ্রের লাল মাটিতে সোহেলের চমক
সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
বিপুল অস্ত্র-মাদকসহ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮
বিপুল অস্ত্র-মাদকসহ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ