মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের নিশানা করতে প্রস্তুত ইরান: নিউইয়র্ক টাইমস

আন্তর্জাতিক ডেস্ক 
২৫ অক্টোবর ২০২৬, ১২:৪২ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৩

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন স্থানে মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রস্তুতি নিচ্ছে ইরান। তেহরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের দুই কর্মকর্তার একজন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে বহু ইরানি কর্মকর্তা নিহত হওয়ার পর মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করাকে ‘বৈধ লক্ষ্য’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান জে ক্লেটন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক স্মারকে সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য স্থানে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা ‘উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে’ ইরান।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা পত্রিকাটিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও তেহরানের এমন কিছু এজেন্ট রয়েছে, যারা ‘কেবল সাধারণ ইরানি নাগরিক নয়’- এমন প্রমাণ তাদের হাতে রয়েছে।

ক্লেটনের ওই স্মারক প্রকাশ্যে আসার কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জর্ডান, লেবানন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন দূতাবাসগুলোতে কর্মীসংখ্যা কমানোর ঘোষণা দেয়।

এর আগে চলতি সপ্তাহের শুরুতেই ইরান-সমর্থিত হুথিদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরব থেকে অত্যাবশ্যকীয় নয় এমন সব মার্কিন দূতাবাস কর্মী ও তাদের পরিবারকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল ওয়াশিংটন।

/এএস/ 
সম্পর্কিত
আরও নির্ভুল পারমাণবিক আলোকঘড়ি বানালেন চীনা বিজ্ঞানীরা
গুদাম ঘরে ঢুকে ৭০ আইফোন ও ৩৬ অ্যাপল ওয়াচ লুট 
রিয়াদসহ একাধিক শহরে হুথিদের হামলা ঠেকানোর দাবি সৌদির
সর্বশেষ খবর
মামলা-ডাম্পিং-রেকার, ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে যা হলো
মামলা-ডাম্পিং-রেকার, ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে যা হলো
‘এবং বই’ বুক রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
‘এবং বই’ বুক রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আরও নির্ভুল পারমাণবিক আলোকঘড়ি বানালেন চীনা বিজ্ঞানীরা
আরও নির্ভুল পারমাণবিক আলোকঘড়ি বানালেন চীনা বিজ্ঞানীরা
একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম