কড়া নিরাপত্তার মধ্যেও ইতালির বড় শহরগুলোতে বিক্ষোভ-সহিংসতা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ১৪:৪২ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৮:৩৩

যুদ্ধ ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে শনিবার ইতালির প্রধান শহরগুলোতে বিক্ষোভ হয়েছে। এর মধ্যে কিছু সহিংস ঘটনাও ঘটেছে। এর এক সপ্তাহ আগে দেশজুড়ে অস্থিরতা দেখা দিয়েছিল। কর্তৃপক্ষ ব্যাপক পুলিশ মোতায়েন করেছিল। সম্ভাব্য ক্ষয়ক্ষতি ঠেকাতে সতর্কতা হিসেবে অনেক দোকান বন্ধ ছিল।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা কোনও দোকানে লুটপাট বা সম্পত্তি ভাঙচুর হতে দেখেননি। সামাজিক মাধ্যমে এ সপ্তাহে আরও বিক্ষোভের ডাক ছড়িয়ে পড়ার পর গত সপ্তাহান্তের সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

শনিবারের আগে ইতালীয় পুলিশ জানায়, গত সপ্তাহান্তের বিক্ষোভ, ১৭ অক্টোবর আন্দোলন সংগঠিত করার সঙ্গে যুক্ত একজনকে তারা আটক করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিলানের পুলিশ সদর দফতরে নেওয়া হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই সহিংসতার নিন্দা জানিয়েছেন। তিনি শান্তিপূর্ণ বিক্ষোভকারী এবং সাধারণ জনগণ উভয়ের সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চান, যারা কাজ করেন এবং যারা নিজ শহরে কোনও ভয় ছাড়াই বসবাস করতে চান তাদের সবার নিরাপত্তা প্রয়োজন। যারা কেবল সংঘাত ও সহিংসতা চায়, তাদের জন্য কোনও সুযোগ রাখা যাবে না।

সূত্র: রয়টার্স

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
মোদির বাপও যাবে, মেজাজ হারালেন কংগ্রেস সভাপতি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গুদাম ঘেরাও করলো এলাকাবাসী, তালা খুলে ৫৫৩ বস্তা নষ্ট সার পেলো প্রশাসন
সর্বশেষ খবর
মোদির বাপও যাবে, মেজাজ হারালেন কংগ্রেস সভাপতি
মোদির বাপও যাবে, মেজাজ হারালেন কংগ্রেস সভাপতি
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যাচ্ছেন হুমায়ুন কবির
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যাচ্ছেন হুমায়ুন কবির
ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: অভিযোগ নাহিদের
ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: অভিযোগ নাহিদের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক