পাঁচ বছর পর মা সু চির সঙ্গে ফোনে কথা বলে যা জানালেন তার ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ১৬:৫১ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৬:৫১

মিয়ানমারের সাবেক গণতান্ত্রিক নেতা অং সান সু চি শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন বলে মনে হলেও প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় আছেন বলে জানিয়েছেন তার ছেলে। পাঁচ বছরের বেশি সময় পর ৮১ বছর বয়সী মায়ের সঙ্গে প্রথম ফোনালাপের পর তিনি এ কথা বলেন।

কিম অ্যারিস বলেন, তিনি মানসিকভাবে এখনও পুরোপুরি সুস্থ আছেন বলেই মনে হয়েছে, আর শারীরিকভাবে তাকে শক্ত শোনাচ্ছে। তিনি আরও বলেন, আমার মনে হয় না সামরিক বাহিনী বা পুলিশের বাইরে তার আশপাশে কেউ আছে। আমার ধারণা, তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেল শান্তি পুরস্কারজয়ী সু চিকে রাজধানীর একটি অনির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অ্যারিস বলেন, তিনি ঠিক কোথায় আছেন, তা এখনও আমি পুরোপুরি নিশ্চিত নই। আমার ধারণা, এটি নেপিদোতে একটি বাসভবন, যা বেড়া দিয়ে ঘেরা এবং এর চারপাশে কিছু ঝোপঝাড়ওয়ালা জমি আছে।

জীবনের বেশির ভাগ সময় যুক্তরাজ্যে কাটানো অ্যারিসের প্রয়াত বাবা ছিলেন ব্রিটিশ ইতিহাসবিদ। বৃহস্পতিবার লন্ডনে মিয়ানমার দূতাবাসে মায়ের সঙ্গে কথা বলার অনুমতি পান তিনি। কথা বলার সুযোগকে তিনি স্বাগত জানালেও বলেন, দেশটির সামরিক নেতাদের জনসংযোগ প্রচারণার অংশ এ আমন্ত্রণ।

সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন। ব্যাপকভাবে প্রহসন বলে নিন্দিত নির্বাচনের পর এপ্রিলে তিনি সামরিক পোশাক বদলে বেসামরিক পোশাক পরেছেন।

অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে অং সান সু চি এবং আরও বহু রাজবন্দির বেঁচে থাকার দাবি করে আসছেন। আগস্টে রেড ক্রসের এক পরিদর্শনের সময় অবশেষে তার ছবি তোলা হয়। গত সপ্তাহে সরকারের এক মুখপাত্র কাঠের প্যানেলের একটি কক্ষে সু চির হাসিমুখের ছবি প্রকাশ করেন। কর্মকর্তারা সেখানে ব্রিটেনের রাজা চার্লসের উপহার দেওয়া দুটি বাগানবিষয়ক বই তার হাতে তুলে দেন। তার পেছনের দেয়ালে একটি কাগজের ক্যালেন্ডারে তারিখ দেখা যাচ্ছিল।

অ্যারিস বলেন, এসব ছবি তোলার আয়োজন পরিচিত কৌশল, যা দিয়ে শাসকগোষ্ঠী আগেও দেখাতে চেয়েছে যে জাতীয় প্রতীক তার মায়ের সঙ্গে ন্যায্য আচরণ করা হচ্ছে। নিহত জাতীয় স্বাধীনতার নায়ক জেনারেল অং সানের কন্যা সু চি ১৯৮০-র দশকের শেষ থেকে গণতন্ত্রপন্থি আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে জীবনের বড় অংশ গৃহবন্দি অবস্থায় ও এর বাইরে কাটিয়েছেন।

অ্যারিস বলেন, তিনি বহির্বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। আমার মনে হয়, তিনি যেখানে আছেন তার বাইরে কী ঘটছে তা জানেন না, কারণ কোনও সংবাদপত্র, রেডিও বা টেলিভিশন তার জন্য অনুমোদিত নয়। তিনি আরও বলেন, পাঁচ বছর ধরে সাজানো, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে তাকে আটকে রাখা হয়েছে, তার মুক্ত থাকা উচিত।

কয়েক দশক ধরে সেনাপতিদের শাসনে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে থাকা মিয়ানমার ২০১৫ সালের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি সু চি পাওয়ার পর সংক্ষিপ্ত গণতান্ত্রিক মুহূর্ত দেখেছে। তার দল ওই নির্বাচনে বিপুল ব্যবধানে জেতে। বেসামরিক-সামরিক ক্ষমতা ভাগাভাগি চুক্তির আওতায় তিনি স্টেট কাউন্সেলর দায়িত্ব নেন।

২০১৬-২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা ও বিতাড়নের পর তার আন্তর্জাতিক সুনাম দ্রুত ক্ষুণ্ণ হয়। অং সান সু চি আন্তর্জাতিক বিচার আদালতে হেগে গিয়ে বলেছিলেন, সামরিক ইউনিটগুলো হয়তো অধিক বলপ্রয়োগ করে থাকতে পারে বলে তিনি স্বীকার করেন, তবে গণহত্যার অভিযোগের বিরুদ্ধে সরকারের পক্ষে সাফাই গান। 

২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখল গৃহযুদ্ধ উসকে দেয়। সংঘাত পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, এতে ১ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। অ্যারিস বলেন, রোহিঙ্গা সংকটের পর তার মায়ের জন্য বৈশ্বিক জনসমর্থন অবিশ্বাস্য মাত্রায় কমে গেছে এবং আন্তর্জাতিক মনোযোগের অভাবে পুরো দেশটিই এখন ভুগছে। অনেক সরকার অং সান সু চির মুক্তির দাবি জানালেও একসময় তিনি যে প্রিয় আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন, সেভাবে তাকে দেখা হয় না।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এসএইচএম/
সম্পর্কিত
সৌদিতে ক্ষেপণাস্ত্র প্রতিহতের দৃশ্য রেকর্ড না ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা
পারদ থেকে স্বর্ণ তৈরির দাবি
হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চালু
সর্বশেষ খবর
সৌদিতে ক্ষেপণাস্ত্র প্রতিহতের দৃশ্য রেকর্ড না ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা
সৌদিতে ক্ষেপণাস্ত্র প্রতিহতের দৃশ্য রেকর্ড না ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা
১৪৬ ফ্লাইট বাতিলে যাত্রী আটকা পড়েছে ২২২৩১
১৪৬ ফ্লাইট বাতিলে যাত্রী আটকা পড়েছে ২২২৩১
সারের ৯৮ ডিলারের ৬৫ জনই বিএনপির, তালিকায় নেতাদের মা-স্ত্রী-সন্তান
সারের ৯৮ ডিলারের ৬৫ জনই বিএনপির, তালিকায় নেতাদের মা-স্ত্রী-সন্তান
সংসদে বিরোধী দলের ভূমিকা: দায়িত্ব কতটা, সুযোগ কতটুকু?
সংসদে বিরোধী দলের ভূমিকা: দায়িত্ব কতটা, সুযোগ কতটুকু?
সর্বাধিক পঠিত
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক