৫৫ কারিগর, ৫ হাজার ৮৪০ ঘণ্টা, দুই গিনেস রেকর্ড: দুবাইয়ে বিশাল স্বর্ণের ঝুমকা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ২০:৩৬ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ২০:৩৬

১৬ কেজিরও বেশি ওজনের একজোড়া স্বর্ণের ঝুমকা দুবাইয়ে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। ঐতিহ্যবাহী অলঙ্কারকে এটি রেকর্ড-ভাঙা দৃশ্যে পরিণত করেছে। ‘ময়ূর সহস্র’ নামের ২২ ক্যারেটের এ সৃষ্টি জয়ালুক্কাস জুয়েলারি কয়েক মাস ধরে তৈরি করেছে।

২৪ অক্টোবর দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে জুয়েল অব জয় শোরুমে অসাধারণ এ ঝুমকা উন্মোচন করা হয়। গালফ নিউজের তথ্য অনুযায়ী, উন্মোচনে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আবদুল্লা বিন তৌক আল মাররি।

ঝুমকার দৈর্ঘ্য ১ দশমিক ২১৫ মিটার এবং ব্যাস ০ দশমিক ৬৮২ মিটার। বিয়ে ও উৎসবে সাধারণত যে সূক্ষ্ম ঝুমকা পরা হয়, এটি তার থেকে অনেক আলাদা। এর বিশাল আকার ও ওজন স্বর্ণের প্রদর্শনের পাশাপাশি কারুশিল্পেরও এক ঘোষণা।

প্রতিবেদন অনুযায়ী, জোড়াটি তৈরি করতে ৫৫ দক্ষ কারিগরের কয়েক মাস সময় এবং মোট ৫ হাজার ৮৪০ ঘণ্টা কাজ লেগেছে। ভারতীয় সংস্কৃতিতে সৌন্দর্য ও লাবণ্যের সঙ্গে সম্পর্কিত ময়ূর পাখি থেকে এর নকশার অনুপ্রেরণা নেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণ এশীয় ঐতিহ্যবাহী ঝুমকার পরিচিত ঘণ্টাকৃতি আদল রাখা হয়েছে। ময়ূরকেন্দ্রিক ভাবনার প্রতিফলন ঘটিয়ে এর নাম রাখা হয়েছে ‘ময়ূর সহস্র’।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, প্রকাশ্যে উন্মোচনের আগেই ১২ অক্টোবর সবচেয়ে ভারী স্বর্ণের কানের দুলের রেকর্ড আনুষ্ঠানিকভাবে অর্জন করে জয়ালুক্কাস। এটি বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের কানের দুল হিসেবেও স্বীকৃতি পেয়েছে।

গালফ নিউজকে জয়ালুক্কাস জুয়েলারির প্রধান নির্বাহী জন পল আলুক্কাস বলেন, দুবাইয়ের সঙ্গে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সম্পর্ক এবং শহরটির অসাধারণ প্রবৃদ্ধি থেকে এ ভাবনার জন্ম। তিনি বলেন, দুবাই সব সময় স্বর্ণের শহর হিসেবে পরিচিত। এটি তাকে আরও পরিপূরক করবে।

/এসএইচএম/
সম্পর্কিত
পর্তুগালে বিক্ষোভকারীদের তাঁবু উচ্ছেদ, গ্রেফতার ২৫
মোদির বাপও যাবে, মেজাজ হারালেন কংগ্রেস সভাপতি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭
একের পর এক গুলি করে হত্যা, জনমনে আতঙ্ক  
একের পর এক গুলি করে হত্যা, জনমনে আতঙ্ক  
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে নাটক শুরু করেছে: আখতার হোসেন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে নাটক শুরু করেছে: আখতার হোসেন
পর্তুগালে বিক্ষোভকারীদের তাঁবু উচ্ছেদ, গ্রেফতার ২৫
পর্তুগালে বিক্ষোভকারীদের তাঁবু উচ্ছেদ, গ্রেফতার ২৫
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক