‘কিং’-এর নতুন পোস্টারে শাহরুখের চমক, নেটদুনিয়ায় ঝড়

বিনোদন ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ১৩:১৫ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৩:১৫

সোমবার (২৭ অক্টোবর) সকালে বলিউড সুপারস্টার শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’ এর নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই ইন্টারনেটে ঝড় উঠেছে।

পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘কাতিল নেহি... আশিক হ্যায়... #KING। সিনেমা হলে ২৪.১২.২০২৬।’

ক্যাপশনটির বিশেষত্ব হলো, এটি শাহরুখ খানের আইকনিক ছবি বাদশাহ-এর টাইটেল ট্র্যাকের কথা মনে করিয়ে দেয়। ওই ছবিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছিলেন।

গানটির কথা ছিল, ‘আশিক হুঁ ম্যায়, কাতিল ভি হুঁ।’  অর্থাৎ, ‘আমি প্রেমিক, আবার খুনিও।’

শাহরুখ খান ছাড়াও ‘কিং’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি ও রাঘব জুয়ালকে।

গত বছরের নভেম্বরে ছবির নির্মাতারা ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে কিং-এর নাম ঘোষণা করেছিলেন। ভিডিওতে শাহরুখকে দেখা যায় এক সাহসী ও শক্তিশালী অবতারে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘সও দেশোঁ মে বদনাম, দুনিয়া নে দিয়া সির্ফ এক হি নাম—কিং।’  অর্থাৎ, ‘শত দেশে বদনাম, দুনিয়া দিয়েছে শুধু একটাই নাম—কিং।’

‘কিং’ ছবির পোস্টারে শাহরুখ খান

‘কিং’ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। প্রযোজনার দায়িত্বে রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’সিনেমা।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিজয়কে কটাক্ষ, বিরক্ত রাশমিকা! সাইবার সেলে অভিযোগ তারকা দম্পতির
বিজয়কে কটাক্ষ, বিরক্ত রাশমিকা! সাইবার সেলে অভিযোগ তারকা দম্পতির
সিনেমায় অনিশ্চয়তা, মামলার চাপে তানজিন তিশা!
সিনেমায় অনিশ্চয়তা, মামলার চাপে তানজিন তিশা!
‘কিং’-এর নতুন পোস্টারে শাহরুখের চমক, নেটদুনিয়ায় ঝড়
‘কিং’-এর নতুন পোস্টারে শাহরুখের চমক, নেটদুনিয়ায় ঝড়
নতুন চরিত্র খুঁজছেন পূর্ণিমা, এবার কী হতে চান নায়িকা
নতুন চরিত্র খুঁজছেন পূর্ণিমা, এবার কী হতে চান নায়িকা
‘রামায়ণ’ নিয়ে সিনেমায় ‘কাওয়ালি’: বিতর্কে এ আর রহমান
‘রামায়ণ’ নিয়ে সিনেমায় ‘কাওয়ালি’: বিতর্কে এ আর রহমান