ইরান সংঘাতকে ‘চিরস্থায়ী যুদ্ধে’ রূপ দেবেন না ট্রাম্প: ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক 
৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৮ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৮

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতকে কোনও ‘চিরস্থায়ী যুদ্ধে’রূপ নিতে দেবেন না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে সমালোচনার মুখে প্রশাসনের সামরিক অভিযানের পক্ষে সাফাই গেয়ে তিনি এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

টেক্সাসের ফোর্ট ওয়ার্থে ফক্স নিউজের একটি টাউন হলে বক্তব্য দেওয়ার সময় এক রিপাবলিকান ভোটারের প্রশ্নের জবাবে ভ্যান্স এ কথা বলেন। ওই ভোটার জানতে চেয়েছিলেন, ব্যয়বহুল বিদেশি যুদ্ধগুলো বন্ধ করার প্রতিশ্রুতি প্রশাসন রক্ষা করেছে কি না।

ইরাকে নিজের সামরিক বাহিনীতে কাজ করার কথা স্মরণ করে ভ্যান্স বলেন, ‘মধ্যপ্রাচ্যে বিদেশি নানা দুঃসাহসিক অভিযান নিয়ে মানুষের ক্ষোভ আমি বুঝি’।

তিনি আরও বলেন, আমরা কোনও না কোনোভাবে গত ৭ মাস ধরে ইরানের সঙ্গে জড়িয়ে আছি। যুক্তরাষ্ট্র গত ৪৭ বছর ধরে ইরানের বিষয়টি মোকাবিলা করে আসছে এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে, ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘চিরস্থায়ী যুদ্ধে’ পরিণত হতে দেবেন না।

দীর্ঘমেয়াদি সামরিক হস্তক্ষেপে বিরোধিতার অর্থ এই নয় যে সামরিক শক্তির ব্যবহার পুরোপুরি বর্জন করা- এমন যুক্তি দিয়ে ভ্যান্স বলেন, ‘ট্রাম্প আমেরিকার লক্ষ্যগুলো অর্জন করবেন’। এরপর প্রশাসন তাদের অন্যান্য অগ্রাধিকারের দিকে মনোযোগ দেবে বলেও মন্তব্য করেন তিনি।

/এএস/ 
সম্পর্কিত
নির্বাচনের ফল ভণ্ডুলের চেষ্টা করছেন নেতানিয়াহু, অভিযোগ বিরোধীদের
হিমবাহের হ্রদ ফেটে ভুটানে বন্যা, পশ্চিমবঙ্গ ও আসামের ৫ জেলায় রেড অ্যালার্ট
‘আপনার নেতৃত্বের শক্তি প্রমাণিত’: নেতানিয়াহুকে অভিনন্দন আর্জেন্টিনার প্রেসিডেন্টের
সর্বশেষ খবর
বকেয়া টাকা চাইতেই রেস্টুরেন্টে তালা দিলেন জামায়াত নেতা!
বকেয়া টাকা চাইতেই রেস্টুরেন্টে তালা দিলেন জামায়াত নেতা!
নির্বাচনের ফল ভণ্ডুলের চেষ্টা করছেন নেতানিয়াহু, অভিযোগ বিরোধীদের
নির্বাচনের ফল ভণ্ডুলের চেষ্টা করছেন নেতানিয়াহু, অভিযোগ বিরোধীদের
লাঞ্চের আগে নাঈমের আঘাত, ওয়েস্ট ইন্ডিজ এখনও ৫৯ রানে পিছিয়ে
লাঞ্চের আগে নাঈমের আঘাত, ওয়েস্ট ইন্ডিজ এখনও ৫৯ রানে পিছিয়ে
নেপালের দর্শকদের ক্রিকেটপ্রেমে মুগ্ধ সাকিব
নেপালের দর্শকদের ক্রিকেটপ্রেমে মুগ্ধ সাকিব
সর্বাধিক পঠিত
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত