কমান্ডারদের ওপর হামলা হলে ‘শত্রু নেতাদের’ হত্যার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ১৭:০৯ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৭:০৯

নতুন করে কোনও সংঘাত শুরু হলে এবং ইরানি কমান্ডারদের নিশানা করা হলে বিপরীত পক্ষের শীর্ষ নেতাদেরও হত্যা করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার আইআরজিসির প্রধান কমান্ডারের উপদেষ্টা মোহাম্মাদ মোকাদ্দামফার এই হুমকি দেন।

ইরানের ফার্স বার্তা সংস্থা মোকাদ্দামফারকে উদ্ধৃত করে লিখেছে, এবার তারা যদি আমাদের কমান্ডার ও নেতাদের নিশানা করে, তবে তাদেরও নিজেদের কমান্ডার ও নেতাদের নিহত হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত।

যেকোনও নতুন সামরিক পদক্ষেপের জবাবে ইরান এবার আর সমানুপাতিক প্রতিক্রিয়া জানাবে না উল্লেখ করে মোকাদ্দামফার বলেন, আমাদের জবাব আর সমানুপাতিক বা পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সময় বা স্থান বিবেচনা না করেই আমরা হামলার উৎপত্তিস্থল ছাড়িয়ে গিয়ে তাদের সম্পদ আগুনে জ্বালিয়ে দেব।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তির আগে ইরান ইসরায়েল ও ওই অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলোয় পাল্টা হামলা চালায়। পরবর্তীতে ১৮ জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হলেও প্রণালির নিরাপত্তা নিয়ে মতভেদের কারণে তা বাস্তবায়নে স্থবিরতা দেখা দেয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
ইরানে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে ভারত ও পাকিস্তানের কী হবে?
মার্কিন নির্বাচনের ফল নিয়ে ইরানিদের খামেনির সতর্কবার্তা
‘নীল সুনামিতে’ ট্রাম্প ও ইসরায়েলের শঙ্কা দেখছে ইসরায়েলি মিডিয়া
সর্বশেষ খবর
দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই শেষ বিদায় নেন বাবা: ইশরাক
দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই শেষ বিদায় নেন বাবা: ইশরাক
টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ: জীবনের গল্প শোনালেন ৮ বিশিষ্টজন
টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ: জীবনের গল্প শোনালেন ৮ বিশিষ্টজন
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মঈন খান
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মঈন খান
ইরানে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে ভারত ও পাকিস্তানের কী হবে?
ইরানে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে ভারত ও পাকিস্তানের কী হবে?
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা