ঘূর্ণিঝড় আকভান: ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৬, ১২:৩০ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫০

সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাজধানীর স্বাভাবিক জনজীবনে কিছুটা বৃষ্টির প্রভাব পড়েছে। বাইরে বের হওয়া মানুষের সংখ্যা কিছুটা কমেছে। দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া নগরবাসীকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।

এদিকে সাগর উত্তাল থাকায় আগের মতোই চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর ও নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেট দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি জেলেদের সমুদ্রে যেতে না করা হয়।

ঘূর্ণিঝড় আকভান ভারতের উপকূল অতিক্রম করতে পারে কাল

আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় আকভান পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি সাগর বিক্ষুব্ধ রয়েছে।

পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সাত অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস
রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
‘আকভানের’ প্রভাবে বাড়বে বৃষ্টি, কোন অঞ্চলে বেশি?
সর্বশেষ খবর
ডিসি অফিসে বোমা সদৃশ বস্তু, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করলো এসআরবি
ডিসি অফিসে বোমা সদৃশ বস্তু, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করলো এসআরবি
ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, তাণ্ডব চলবে ৩ ঘণ্টা
ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, তাণ্ডব চলবে ৩ ঘণ্টা
রোহিঙ্গা জেনোসাইডের বিচারিক স্বীকৃতি এবং আমাদের মানবিক দায়
রোহিঙ্গা জেনোসাইডের বিচারিক স্বীকৃতি এবং আমাদের মানবিক দায়
বাংলাদেশকে গুঁড়িয়ে ১৩০ বছরের যে রেকর্ড নিজের করে নিয়েছেন হারমার
বাংলাদেশকে গুঁড়িয়ে ১৩০ বছরের যে রেকর্ড নিজের করে নিয়েছেন হারমার
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক
গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’