রাশিয়া-ইউক্রেন রাতভর পাল্টাপাল্টি হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ১৮:৩৪ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৮:৪৭

রাতভর চালানো পাল্টাপাল্টি বিমান ও ড্রোন হামলায় সোমবার (২৩ নভেম্বর) রাশিয়া ও ইউক্রেনে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং দুজন আহত হয়েছেন। ইউক্রেনের কিয়েভ অঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং রাশিয়ার পার্ম ক্রাই অঞ্চলে ড্রোন হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা টেলিগ্রামে জানিয়েছে, কিয়েভ অঞ্চলে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপে রাতভর তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধারকারীরা ১১ জনের মরদেহ উদ্ধার করেছেন। সংস্থাটি জানায়, উদ্ধারকর্মীরা সারা রাত তল্লাশি চালিয়েছেন, তবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান হামলার সতর্কতা সংকেত চলাকালে সাময়িকভাবে অভিযান স্থগিত রাখা হয়েছিল।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলার আকাশে ৮০টিরও বেশি ড্রোন প্রতিহত বা ধ্বংস করা হয়েছে। স্লিউসার আরও জানান, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানে জরুরি পরিষেবা সংস্থাগুলো কাজ করছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

নভোশাখতিনস্কের বাসিন্দারা রাতভর বিস্ফোরণ এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, ছয় ঘণ্টাব্যাপী ইউক্রেনীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর নভোশাখতিনস্ক তেল শোধনাগারের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং জরুরি পরিষেবা দল সেখানে কাজ করছে।

রাশিয়ার পার্ম ক্রাই অঞ্চলের গভর্নর দিমিত্রি মাখোনিন জানিয়েছেন, সেখানে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন এবং স্প্লিন্টারের আঘাতে আরও দুজন সামান্য আহত হয়েছেন। মাখোনিন বলেন, সকালে ড্রোন হামলায় একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তিনি স্থাপনাটির নাম প্রকাশ করেননি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, রুশ তেল জায়ান্ট লুকঅয়েলের মালিকানাধীন একটি তেল শোধনাগারে ওই হামলা চালানো হয়েছে। অঞ্চলটিতে চলমান ড্রোন সতর্কতার কারণে পার্মের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের ক্লাস বাতিল করেছে বলে চ্যানেল ‘পার্ম৩৬.৬’ জানিয়েছে।

এছাড়া তাতারস্তান অঞ্চলের প্রধান রুস্তম মিনিখানভের প্রেস সার্ভিস জানিয়েছে, সকালে দক্ষিণ-পূর্ব তাতারস্তানেও ড্রোন হামলা হয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, এতে আলমেতিয়েভস্কের কাছে বেশ কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, লজিস্টিকস ও বন্দর অবকাঠামো এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর স্বার্থে ব্যবহৃত জাহাজগুলোতে ড্রোন হামলা চালিয়েছে। মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল নিপ্রো শহরের একটি ৩৩০-কিলোভোল্ট সাবস্টেশন যা ইউক্রেনের সামরিক-শিল্প প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ সরবরাহ করত, সামরিক সরঞ্জাম সরবরাহে জড়িত থাকার অভিযোগে ওডেসা অঞ্চলের ইজমাইল বন্দর স্থাপনা এবং ওডেসার দক্ষিণ-পশ্চিমে সামরিক রসদ বহনকারী একটি ড্রাই কার্গো জাহাজ।

এছাড়া নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের নিপ্রোডজারজিনস্ক রেলওয়ে স্টেশনের কাছে ইউক্রেনীয় বাহিনীর অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত দুটি রেলওয়ে লোকোমোটিভ ইঞ্জিনেও হামলা চালানোর কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে চলমান সংঘাতের কারণে উভয় পক্ষের এসব দাবির নিরপেক্ষ সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
৫০ লাখ মিষ্টি, ঘোড়দৌড়: বিহারের বিধায়কেরে মেয়ের বিয়েতে যত আয়োজন
এক সপ্তাহে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব
জাহাজে ড্রোন হামলা, ইউক্রেনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অভিযোগ রাশিয়ার
সর্বশেষ খবর
৫০ লাখ মিষ্টি, ঘোড়দৌড়: বিহারের বিধায়কেরে মেয়ের বিয়েতে যত আয়োজন
৫০ লাখ মিষ্টি, ঘোড়দৌড়: বিহারের বিধায়কেরে মেয়ের বিয়েতে যত আয়োজন
ছাড়পত্র নিয়ে লাওসে গিয়ে দেখেন কোম্পানিই নেই, বিপাকে ২০ বাংলাদেশি
ছাড়পত্র নিয়ে লাওসে গিয়ে দেখেন কোম্পানিই নেই, বিপাকে ২০ বাংলাদেশি
পালিয়ে গিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন: রিজভী
পালিয়ে গিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন: রিজভী
হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে দুই যুবক আহত
হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে দুই যুবক আহত
সর্বাধিক পঠিত
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা