বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে জানানো হয় আবসি বলেন, বর্তমান পরিস্থিতিতে যদিও প্রায় ১০ হাজার শ্রমিক চাকরিচ্যুত হয়েছে তারপরও বৈধতার সুযোগ দেওয়ার কারণে প্রায় ১৫ হাজার নতুন চাকরিতে যোগদান করেছেন। করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করে আবসি নিশ্চয়তা দেন যে, সাধারণ ক্ষমার এই সময়কালে কোনও অনিয়মিত শ্রমিক বা কর্মীকে গ্রেফতার করা হবে না এবং কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না। সুতরাং তারা যেন বাহরাইন সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়নের জন্য সহায়তা প্রদান করে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে।’
বাহরাইনে অনিয়মিত সকল প্রবাসী কর্মীদের বৈধ হওয়ার সুযোগ প্রদানের জন্য বাহরাইন সরকারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান বাংলাদেশি রাষ্ট্রদূত।
করোনা পরবর্তী পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশি কর্মীদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা যেতে পারে এবং সেই লক্ষ্যে তাদেরকে কি কি দক্ষতার প্রশিক্ষণ দেওয়া যেতে পারে সে বিষয়ে রাষ্ট্রদূত আবসির সহযোগিতা কামনা করেন।
করোনা বিষয়ে অব্যাহত সচেতনতামূলক পদক্ষেপসমূহ সম্পর্কে রাষ্ট্রদূত আবসিকে জানিয়ে বলেন, প্রবাসী বাংলাদেশীদেরকে দ্রুততার সাথে পাসপোর্ট সেবা প্রদানের জন্য ২০ মে ২০২০ তারিখ হতে একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পাসপোর্ট গ্রহণ ও বিতরণ করার কাজ শুরু হবে।