‘কেমন হলো নির্বাচন’ শীর্ষক বৈঠকি শুরু

বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নেওয়া অতিথিরাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হয়েছে ‘কেমন হলো নির্বাচন’ শীর্ষক বৈঠকি। মঙ্গলবার (১ জানুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন– জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সলিমুল্লাহ খান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত, ইলেকশন মনিটরিং ফোরামের ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মিয়াজী পাপন এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।