মাঠে স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছি: মিয়াজী পাপন

ইলেকশন মনিটরিং ফোরামের ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মিয়াজী পাপনবাংলা ট্রিবিউন বৈঠকিতে ইলেকশন মনিটরিং ফোরামের ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মিয়াজী পাপন বলেন, ‘আমরা মাঠে স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছি। আমাদের দেশীয় পর্যবেক্ষকদের সঙ্গে আন্তর্জাতিক সাতটি দেশের পর্যবেক্ষক দিয়েছি। কোনও জায়গা থেকে আমাদের কাছে অনৈতিক কিছু আবদার করা হয়নি।
আমাদের প্রধান ফোকাস ছিল ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দান করতে পারছে কিনা। কোনও রকমের সহিংসতা হচ্ছে কিনা, বাধা দেওয়া হচ্ছে কিনা। এজেন্টদের উপস্থিতির বিষয়টিও আমাদের পর্যবেক্ষণের মধ্যে পড়ে। এক্ষেত্রে আমরা যেটা দেখেছি, তা হলো কোনও কোনও দলের এজেন্ট পাইনি। আবার স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট ছিল। অনেক জায়গায় ঐক্যফ্রন্টের এজেন্ট পাওয়া যায়নি।