নভোএয়ারের ট্রাভেল এজেন্সি সম্মেলন অনুষ্ঠিত

নভোট্রাভেলস এজেন্সি কনফারেন্সউত্তরবঙ্গের ট্রাভেল এজেন্সিগুলোকে নিয়ে নভোএয়ারের ট্রাভেল এজেন্সি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রংপুরের একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের ট্রাভেল এজেন্সির মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নভোএয়ারের এয়ারপোর্ট অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস, রিজার্ভ্যাশন অ্যান্ড টিকেটিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যোগ দেন অনুষ্ঠানে।
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, রাজশাহী এবং বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া, আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা প্রতি সপ্তাহে ৩টি করে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি এই বিমান প্রতিষ্ঠানটি।
আরো পড়তে পারেন: নাজিমউদ্দিন হত্যা মামলা সিআইডিতে




/সিএ/ এমএসএম /