পানামা পেপারস কেলেঙ্কারি

জড়িত ৫২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের খোঁজ নিচ্ছে সরকার

পানামা পেপারস কেলেঙ্কারি

পানামা পেপারসে নাম আসা সম্ভাব্য কর ফাঁকি ও অর্থ পাচারে জড়িত ৫২ বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রাখছে সরকার। ইতোমধ্যেই প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে ওইসব ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ নিতে শুরু করেছে সরকারের উচ্চমহল।

জড়িতদের বিরুদ্ধে সরকার কী ভাবছে? জানতে চাইলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলা ট্রিবিউনকে বলেন,‘বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এ মুহূর্তে বেশি কিছু বলা ঠিক হবে না। তবে এর সত্যতা সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে অনেক খোঁজ-খবর নেওয়ার রয়েছে। সরকার সে সব বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে।’

আরও পড়ুন: শ্রম অধিকার বিষয়ে সব জায়গায় একই আইন চায় পশ্চিমা বিশ্ব বাংলাদেশে সুষ্ঠু শ্রম অধিকার চায় পশ্চিমা বিশ্ব

গত ৯ মে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) প্রকাশিত ‘পানামা পেপারস’কর ফাঁকি দিয়ে বেনামে বিপুল সম্পদ পাচারের নেপথ্যে থাকা বিশ্বের বিভিন্ন অঙ্গনের দুই লাখের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম জনসমক্ষে প্রকাশ করে। ওই তালিকায় বাংলাদেশের অন্তত ৫২ ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের নাম এসেছে।

আর মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব আবু মো. মোস্তফা কামাল সাংবাদিকদের জানিয়েছেন বিষয়টি তদন্ত করবে দুদক।

তালিকায় থাকা বাংলাদেশি : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ ও তার স্ত্রী নীলুফার জাফরউল্যাহ, সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, আইজিডাব্লিউ অপারেটর সেল টেলিকমের কফিল এইচ এস মুয়ীদ, এক্সেসটেলের মালিক জাইন ওমর, কিউবির অংশীদার আফজালুর রহমান, টেকনোমিডিয়ার সরকার জীবন কুমার, বাংলা ট্রাকের আমিনুল হক ও তার ছেলে নাজিম আসাদুল হক, তারিক একরামুল হক, সিটিসেলের সাবেক চেয়ারম্যান আজমাত মঈন, আব্দুল মোনেম গ্রুপের ডিএমডি এ এস এম মহিউদ্দিন মোনেম, আসমা মোনেম, দিলীপ কুমার মোদি, মল্লিক সুধীর, কাজী রায়হান জাফর, মো. ইউসুফ রায়হান রেজা, মাহতাবউদ্দিন চৌধুরী, বেনজির আহমেদ, ইসরাক আহমেদ,, নাভেরা চৌধুরী, সৈয়দা সামিনা মির্জা, উম্মে রুবানা, বিলকিস ফাতিমা, সালমা হক,  ফরহাদ গনি মোহাম্মদ, মো. আবুল বাশার, নিজাম এম সেলিম, মোহাম্মদ মোকসেদুল ইসলাম, মো. মোতাজ্জারুল ইসলাম, মো. মোতাজ্জারুল ইসলাম, মো. সেলিমুজ্জামান, সৈয়দ সেরাজুল হক, এফ এম জুবাইদুল হক, ক্যাপ্টেন এম এম জাউল, মোহাম্মদ শহীদ মাসুদ, খাজা শাহাদত উল্লাহ, মোহাম্মদ ফয়সাল করিম খান, মোহাম্মদ শহীদ মাসুদ, জুলফিকার হায়দার, মির্জা এম ইয়াহিয়া, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, এফ এম জুবাইদুল হক, এ এফ এম রহমাতুল বারী, খাজা শাহাদাত উল্লাহ।

আরও পড়ুন:  এসএসসির ফল প্রকাশ এসএসসি’র ফল প্রকাশ, পাসের হার ৮৮.২৯ শতাংশ

তালিকায় থাকা ৫ কোম্পানি: বাংলাদেশ বিমান ইনকরপোরেশন, ইসলামিক সলিডারিটি শিপিং কোম্পানি বাংলাদেশ ইনকরপোরেশন, বাংলাদেশ টেক্সটাইল এজেন্সিস লিমিটেড, এসার বাংলাদেশ হোল্ডিং প্রাইভেট লিমিডেট ও টেলিকম ডেভেলপমেন্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড।

/এসআই/এসএনএইচ/এপিএইচ/